জনমত জরিপে ট্রাম্প-কমলার হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৩ পিএম

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র দুই মাস বাকি। হোয়াইট হাউসের চেয়ারে শেষ পর্যন্ত কে বসছেন তা জানা যাবে আগামী নভেম্বরে। এ নিয়ে দুই প্রার্থী অর্থাৎ যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে তীব্র প্রতিদ্বন্দিতা চলছে। মিলছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। 

রাজনৈতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট রিয়েল ক্লিয়ার পলিটিক্স বলছে, গেলো আগস্ট মাসের ৩০ তারিখ পর্যন্ত জাতীয় ভোটের গড় অনুযায়ী, কমলা হ্যারিসের প্রতি ৪৮ দশমিক ১ শতাংশ মানুষের সমর্থন ছিলো। অন্যদিকে ট্রাম্পের প্রতি সমর্থন ছিলো ৪৬ দশমিক ২ শতাংশের। 

এর আগে জুলাই মাসের ২০ তারিখ পর্যন্ত অর্থাৎ প্রেসিডেন্ট জো বাইডেন প্রার্থীতা থেকে সরে আসার কিছুদিন আগে ট্রাম্পের পক্ষে ছিলো ৪৭ দশমিক ৮ শতাংশ ভোটার। আর বাইডেনের পক্ষে ছিলো ৪৪ দশমিক ৮ শতাংশ। সে হিসেবে জনমত জরিপে ট্রাম্পকে পেছনে ফেললেন কমলা। 

জাপানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার পর্যন্ত সাতটি প্রধান নির্বাচনী রাজ্যের ভোটের গড় অনুযায়ী ৪৭ দশমিক ৭ শতাংশ ভোটার হ্যারিসকে সমর্থন জানিয়েছে, আর ট্রাম্পের প্রতি সমর্থন রয়েছে ৪৭ দশমিক ৫ শতাংশ ভোটারের।

নেভাদা, উইসকনসিন, মিশিগান এবং জর্জিয়া অঙ্গরাজ্যে হ্যারিস সামান্য এগিয়ে আছেন। অন্যদিকে, অ্যারিজোনা ও নর্থ ক্যারোলিনায় এগিয়ে ট্রাম্প। পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে তারা দুজনেই সমান সমান, যা হলো ৪৭ দশমিক ২ শতাংশ।

এই সাতটি অঙ্গরাজ্যে উভয়ের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য ছিলো উইসকনসিন অঙ্গরাজ্যে, যেখানে এই ব্যবধান হলো ১ দশমিক ৪ শতাংশ।

ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হ্যারিসের প্রচারণায় গুরুত্ব পাচ্ছে মার্কিন তরুণরা। পাশাপাশি মধ্যবিত্তকেও অগ্রাধিকার দিচ্ছেন তিনি।

অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের প্রচারণায় গুরুত্ব পাচ্ছে, মেক্সিকো সীমান্ত, মুদ্রাস্ফীতি এবং অবৈধ অভিবাসননীতির মতো বিষয়গুলো। 

আগামী মঙ্গলবার প্রথমবারের মতো নির্বাচনি বিতর্কে মুখোমুখি হবেন এই দুই প্রার্থী।

আরবিএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর