লঙ্কার নতুন দিশারী কে এই দিশানায়েকে?

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪১ পিএম

দক্ষিণ এশিয়ার দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কার রাজনীতিতেও পালাবদলের হাওয়া। কলম্বোর মসনদ দখল করে নেওয়ার আভাস দিচ্ছেন দেশটির বামপন্থীরা। সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজপাকসে ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পর শনিবার দেশটিতে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। 

রোববার ভোট গণনা শুরুর পরপরই জানা যায়, বামপন্থী দল ন্যাশনাল পিপলস পাওয়ারের (এনপিপি) নেতা অনুড়া কুমারা দিশানায়েকে দেশটির নবম প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। লঙ্কা বিজয়ের পথে অনেকটা এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছেন এই বামপন্থী নেতা। তবে আশা হারাচ্ছেন না তিনি। 

ভোট গণনায় দিশানায়েকে পেয়েছেন ৩৯ দশমিক ৬৫ শতাংশ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এবং বিরোধী নেতা সাজিথ প্রেমদাসা পেয়েছেন ৩৪ দশমিক ০৯ শতাংশ ভোট। বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে পেয়েছেন ১৭ শতাংশ ভোট। অর্থাৎ, কোন প্রার্থীই নিরঙ্কুশ ৫০ শতাংশ ভোট পেতে ব্যর্থ হয়েছেন। 

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের নতুন আইন অনুযায়ী, ভোটে কোন প্রার্থী কমপক্ষে ৫০ শতাংশ বা এর চেয়ে বেশি ভোট পেলে তাকেই বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে। তবে কোনো প্রার্থীই ৫০ শতাংশ ভোট না পেলে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফা (রান-অফ) ভোট হবে।

শ্রীলঙ্কার নির্বাচন কমিশন জানিয়েছে, দিশানায়েকে এবং প্রেমদাসা, এই দুই প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে। এখনও দ্বিতীয় দফা ভোটের দিনক্ষণ ঘোষণা করেনি কমিশন। তবে এরিমধ্যেই আলোচনায় এসেছেন দিশানায়েক। তরুণ এই নেতাকে চর্চা হচ্ছে আন্তর্জাতিক মিডিয়াতেও। 

কে এই অনুড়া কুমারা দিশানায়েক? ন্যাশনাল পিপলস পাওয়ার জোটের এই প্রার্থীকে বিভিন্ন সময় দুর্নীতির বিরুদ্ধে গলা তুলতে শোনা গেছে। তার নামের সংক্ষেপসার ‘একেডি’ নামেই তিনি পরিচিত। জনতা বিমুক্তি পেরেমুনা দলের এই নেতা কলম্বো জেলা থেকে পার্লামেন্টের সদস্য।

২০১৯ সালে তিনি তৈরি করেছিলেন এনপিপি। ছাত্র বয়স থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। ২০০০ সাল থেকেই পার্লামেন্টের সদস্য। ২০১৯ সালেও প্রেসিডেন্ট নির্বাচনে লড়েছিলেন তিনি। তবে, মাত্র তিন শতাংশ ভোট পেয়েছিলেন। কিন্তু এবার সেই নেতাই হয়ে উঠেছেন কলম্বোর মসনদের দাবিদার।

দিশানায়েকের প্রতিদ্বন্দ্বীরা সবাই বিশিষ্ট রাজনৈতিক পরিবারের পরিচিত মুখ। নমাল রাজাপক্ষে, যিনি সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের বড় ছেলে। সজিথ প্রেমাদাসা সাবেক প্রেসিডেন্ট রানাসিংহে প্রেমদাসার ছেলে। আর রনিল বিক্রমাসিংহে, লঙ্কার প্রথম প্রেসিডেন্ট জে আর জয়াবর্ধনের ভাগ্নে।

এখন এসব ডাকসাইটে প্রার্থীদের তাঁদের পেছনে ফেলে দাঁড়িয়ে আছেন অনূঢ়া কুমারা দিশানায়েকে। তার জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি) এর আগে কখনো ক্ষমতার কাছাকাছিও ছিলো না। বরং দুবার রাষ্ট্রের বিরুদ্ধে মার্ক্সবাদী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছে। সরকারের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। 

২০২২ সালে শ্রীলঙ্কার অর্থনীতি ভেঙে পড়লে যে গণবিক্ষোভ শুরু হয়েছিলো, তার নেতৃত্ব এককভাবে দাবি করেনি কোন দল। জেভিপি এতে সক্রিয় ভূমিকা পালন করে। রাজাপক্ষ ভাইরা পালিয়ে গেলে দিশানায়েকে এবং জেভিপি বৃহত্তর পরিবর্তনের ডাক দিয়েছিলেন।

সেই সঙ্গে সামাজিক ন্যায়বিচার এবং দুর্নীতির বিরুদ্ধে তাদের অনড় অবস্থান নাগরিকদের আকৃষ্ট করেছে। প্রান্ত থেকে দলটি একটি আস্থাভাজন প্রধান রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। দলের সঙ্গে বেড়েছে দিশানায়েকের ব্যক্তিগত আবেদন। ক্রমেই লঙ্কার রাজনীতির প্রিয় মুখ হয়ে উঠেন তিনি। 

দিশানায়েকের জন্ম এক গ্রামীণ মধ্যবিত্ত পরিবারে। কেলানিয়া বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক। স্কুল জীবন থেকে জেভিপির সঙ্গে জড়িত ছিলেন। ২০০০ সালে প্রথম সংসদ সদস্য হন। অনূঢ়া ২০১৪ সালে জেভিপির নেতৃত্ব নেন। তারপর থেকে তিনি দলের ভাবমূর্তিকে সহিংসতা থেকে আলাদা করায় ব্রতী হন।

১৯৭১ এবং তারপর ১৯৮০-এর দশকের শেষদিকে এই দল মার্ক্সবাদে অনুপ্রাণিত বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল। রাষ্ট্র প্রতিশোধ–পাল্টা প্রতিশোধ নিতে দেরি করেনি। গণগ্রেপ্তার, নির্যাতন, অপহরণ ও গণহত্যায় দলসংশ্লিষ্ট কমপক্ষে ৬০ হাজার মানুষ নিহত হয়। এর মধ্যে দলের প্রতিষ্ঠাতা রোহানা উইজেবিরাও নিহন হন। 

অভ্যুত্থান ব্যর্থ হবার পর দিশানায়েকে দলের পলিটব্যুরো সদস্য হন। দল সহিংস পথ ছেড়ে দেয়। জেভিপির দলের নেতৃত্ব নেন ২০১৪ সালে। সে বছর মে মাসে বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে তিনি দলের অতীত সহিংস পথকে ভুল বলে উল্লেখ করেন। জেভিপি তার অতীত নিয়ে এই একবারই এমন কথা বলেছে।

১৯৪৮ সালে স্বাধীনতার পর শ্রীলঙ্কা শাসন করেছে দুটি প্রভাবশালী রাজনৈতিক দল বা তাদের জোট। এরা হলো ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি) এবং শ্রীলঙ্কা ফ্রিডম পার্টি (এসএলএফপি)। এই দমবন্ধ করা দীর্ঘ ইতিহাস ভাঙার প্রতিশ্রুতি দিয়েছেন দিশানায়েকই। মানুষ তাতে আস্থা রেখেছে।

উল্লেখ্য, বছর দুয়েক আগে বিশ্বের কাছে উদ্বেগের বিষয় হয়ে উঠেছিল শ্রীলঙ্কা। চরমে ওঠে আর্থিক সংকট। তার উপর বিপুল অঙ্কের ঋণের বোঝা। সব কিছু সামলাতে হিমশিম খায় সরকার। এই পরিস্থিতে এবার যিনি প্রেসিডেন্ট হবেন, তার উপরে যে গুরুদায়িত্ব থাকবে তা বলাই বাহুল্য।

একাত্তর/এসি
কয়েক দশক ধরে ইরান তার বৈদেশিক নীতির মূল ভিত্তি হিসেবে মুসলিম বিশ্বের রক্ষক হওয়ার আখ্যান তৈরি করেছে। তেহরান নিজেকে ধারাবাহিকভাবে এমন একটি রাষ্ট্র হিসেবে উপস্থাপন করেছে, যা ইসলামি দেশগুলোর ওপর...
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি হামলা শুরুর ৪৮ ঘণ্টারও কম সময় আগে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন। আলোচনার মূল বিষয় ছিল এমন এক জটিল ও দূরপাল্লার...
শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্দোনেশিয়ার পর নেপাল। সবগুলো দেশই দেশের তরুণ প্রজন্মের আন্দোলনের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। ফলে নেপালের সাম্প্রতিক জেন-জি আন্দোলন সামাল দিতে না পারায় ‘রাষ্ট্রের’...
সরকারি অর্থ অপব্যয়ের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে গ্রেপ্তার করা হয়েছে। 
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর