ইসরাইলি বিমান হামলায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র প্রধান নিহত

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৯ এএম

বৈরুতে ইসরাইলি বিমান হামলায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র প্রধান ইব্রাহিম কুবাইসি নিহত হয়েছেন। ইব্রাহিম হিজবুল্লাহর রকেট এবং ক্ষেপণাস্ত্র বাহিনীর দায়িত্বে থাকা কামান্ডার ছিলেন। খবর এনডিটিভি ও টাইমস অব ইসরাইলের।

স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে বৈরুতের দক্ষিণ শহরতলির ঘোবেইরি এলাকায় বিমান হামলায় তিনি নিহত হন।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তার মৃত্যুর খবর নিশ্চিত করে জানায়, কুবাইসি কয়েক দশক ধরে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র সক্ষমতার কেন্দ্রীয় ব্যক্তিত্ব ছিলেন।

আইডিএফ দাবি করেছে, কুবাইসি ছাড়াও হামলায় কমপক্ষে আরও দুই উচ্চ পদস্থ হিজবুল্লাহ কমান্ডার নিহত হয়েছেন। এই নেতারা হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র অভিযানে জড়িত ছিল, যা ইসরাইলের জন্য ক্রমবর্ধমান হুমকি হয়ে দাঁড়িয়েছিল।

এদিকে হিজবুল্লাহ কুবাইসির মৃত্যু স্বীকার করে তাকে শহীদ হিসেবে বর্ণনা করে একটি বিবৃতি প্রকাশ করেছে। 

আশির দশকে হিজবুল্লায় যোগ দেন কুবাইসি। বছরের পর বছর ধরে তিনি বিভিন্ন ক্ষেপণাস্ত্র এবং রকেট ইউনিটের নেতৃত্ব দিয়েছেন। যার মধ্যে নির্ভুল-নির্দেশিত ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং ইসরাইলের বিরুদ্ধে হিজবুল্লাহর সামরিক কৌশলের সঙ্গে গভীরভাবে জড়িত ছিলেন তিনি। দলের মধ্যে সিনিয়র সামরিক নেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তার।

কুবাইসি হিজবুল্লাহর ২০০০ মাউন্ট ডভ অপারেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, যেটিতে তিন জন ইসরায়েলি সৈন্যকে অপহরণ করা হয়েছিল। সৈন্যদের পরে মৃত অবস্থায় পাওয়া যায় এবং তাদের মরদেহ ২০০৪ সালের বন্দি বিনিময়ে ফিরিয়ে দেওয়া হয়। সেই হাই-প্রোফাইল হামলায় তার সম্পৃক্ততা হিজবুল্লাহর সামরিক শাখার মধ্যে মর্যাদাকে আরও শক্তিশালী করে।

একাত্তর/এসি
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
গোপনে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি সফর করেছেন মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর