পশ্চিমবঙ্গে দুর্গাপূজার জৌলুসে ভাটা

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০৩:১৫ পিএম

দুই মাসের ব্যবধানে একাধিক ধর্ষণ ও দুই খুনের ঘটনায় উত্তাল ভারতের পশ্চিমবঙ্গ। পূজার আগে চিকিৎসক থেকে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনা পশ্চিমবঙ্গের পূজা মওসুমের ইতিহাসে প্রথম। তাই, অন্যবারের মতো বড় দুর্গাপূজার জৌলুস নেই এবার।

তবুও পূজা শুরুর আগেই মহালয়া মিটতেই পূজা মণ্ডপে ঢল ছিলো চোখে পড়ার মতো।

উৎসব যার যার, প্রতিবাদ সবার। ৯ আগস্ট কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পর ৫ অক্টোবর কলকাতার অদূরে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল পরিস্থিতি পশ্চিমবঙ্গে।

আরজিকরের চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার আন্দোলন গত দুই মাস ধরে এখনও রাজপথে।

পূজার কেনাকাটা ও আনন্দ উদযাপনের প্রস্তুতির সময় দিন-রাত আন্দোলন করার ঘটনা পশ্চিমবঙ্গের পূজা ইতিহাসে আগে কখনোই ঘটেনি। উদ্যোক্তা থেকে দর্শনার্থীরা, সবাই এবার এক সুরে বলছেন- উৎসব যার যার, প্রতিবাদ সবার।

দুর্গাপূজার আগে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে একের পর এক ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে খুলতে বাধ্য হচ্ছেন তৃণমূল ঘনিষ্ঠ ও জনপ্রতিনিধি হওয়া টলিউডের অভিনেতারা। করছেন চড়া মন্তব্য।

অভিনেতা দেব শনিবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, ধর্ষকদের গুলি করে মেরে ফেলা উচিত। তাদের মধ্যে এমন ভয়-ভীতি কাজ করানো উচিত, যাতে পরবর্তীতে কেউ আর এসব করার কথা না ভাবে।

একাত্তর/আরএ
পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকার 'শিখা ইন' হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে ছয়জনের মরদেহ শনিবার স্বদেশে ফিরিয়ে আনা হচ্ছে। শুক্রবার রাতে কলকাতার পার্ক...
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ব্যস্ততম নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে গভীর রাতে এক ভয়াবহ আগুনের ঘটনায় শিশু ও বাংলাদেশিসহ অন্তত ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাত...
ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মন্দিরনগরী তারাপীঠে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিশ্বকাপের উত্তেজনায় যখন ফুটবলপ্রেমীরা মেতে উঠেছেন, ঠিক সেই আবহেই প্রিয় তারকা লিওনেল মেসির প্রতি ভালোবাসার ব্যতিক্রমী প্রকাশ ঘটিয়েছেন পশ্চিমবঙ্গের দুর্গাপুরের এক মিষ্টি ব্যবসায়ী।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর