মারা গেছেন টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা

আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ০১:১৭ এএম

ভারতের প্রখ্যাত শিল্পপতি ও টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা মারা গেছেন। ভারতের বৃহত্তম কোম্পানি টাটা সন্সের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী (সিইও) ছিলেন তিনি।

বুধবার মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন রতন টাটা। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি।

গত সোমবার হঠাৎ খবর ছড়ায় রতন টাটা হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্তু পরে সামাজিক মাধ্যমে এক পোস্ট রতন টাটা নিজেই জানান, তার অসুস্থ হওয়ার খবরটি ভুল। তিনি ঠিক আছেন। কিন্তু বুধবার আবার ভারতীয় একাধিক সংবাদমাধ্যম দাবি করে, রতন টাটা হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

এদিকে বুধবার রাতে ভারতের আরেক শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা এক্সে রতন টাটার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন।  

রতন নাবাদ টাটা বা রতন টাটার জনম ১৯৩৭ সালের ২৮ ডিসেম্বর। ভারতের বৃহত্তম কোম্পানি চেয়ারম্যান ও প্রধান নির্বাহী (সিইও) ছিলেন তিনি।

রতন টাটার শিক্ষা জীবন শুরু হয় কেম্পিয়ন স্কুলে (মুম্বাই)। পরে তিনি ক্যাথেড্রাল অ্যান্ড জন কনন স্কুলেও পড়াশোনা করেন। ১৯৬২ সালে কর্নেল বিশ্ববিদ্যালয়ে স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেচার বিষয়ে স্নাতক ডিগ্রি এবং ১৯৭৫ সালে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য ও অ্যাডভেঞ্চেড ম্যানেজমেন্ট প্রোগ্রাম বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। 

২০০০ সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মবিভূষণে ভূষিত হন তিনি।   

আরবিএস
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
বিতর্ক ও সমালোচনার জেরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ইশরাক হোসেন বলেছেন, দল তাঁকে পদত্যাগ করতে বলেনি, বরং তিনি নিজে থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন। একটি...
ধর্ম, বর্ণ ও জাতিগত পরিচয় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার, পূর্ণ ধর্মীয় স্বাধীনতা এবং সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মূল লক্ষ্য বলে...
নানা নাটকীয়তা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পৌঁছেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর