দক্ষিণ লেবাননে তিন সাংবাদিককে হত্যা করলো ইসরাইল

আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ০৪:১৯ পিএম

লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়া প্রদেশের ‘হাসবিয়া’ শহরে দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় তিন সাংবাদিক নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও অনেকে। 

লেবানিজ ত্রাণকর্মীদের বরাতে তেহরানভিত্তিক পার্সটুডে জানিয়েছে, শুক্রবার সকালে ইসরাইলি বিমান হামলায় হতাহতের এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রগুলো বলছে, হাসবিয়া শহরের একটি হোটেলে সাংবাদিকরা থাকতেন। ওই হোটেল লক্ষ্য করে দখলদার সেনারা বিমান হামলা চালায়। এসময় সাংবাদিকরা ঘুমিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

হামলায় নিহত তিন সাংবাদিক হলেন- আল-মায়াদিনের ক্যামেরাম্যান গাসসান নাজ্জার, তার সহকর্মী লাইভ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ রেজা এবং তৃতীয়জন ওসাম কাসেম। তিনি ছিলেন আল-মানার টেলিভিশনের ক্যামেরাম্যান।

আল-মায়াদিন নেটওয়ার্কের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান গাসসান বিন জাদো জানিয়েছেন, দখলদার বাহিনী সাংবাদিকদের বাসস্থানকে লক্ষ্যবস্তু করার ঘটনা ছিলো সম্পূর্ণ উদ্দেশ্যমূলক। ওই হামলায় অন্যান্য আরব নেটওয়ার্কের লোকজনও আহত হয়েছে বলে জানান তিনি।

বিন জাদো সাংবাদিকদের টার্গেট করার জন্য ইহুদিবাদী বাহিনীকে দায়ী করেছেন এবং ওই বর্বর পদক্ষেপকে যুদ্ধাপরাধ হিসাবে উল্লেখ করেছেন।

এসই সঙ্গে তিনি গণমাধ্যম কর্তৃপক্ষ এবং সাংবাদিকরা যেন গাজা ও লেবাননে দখলদারদের ক্রমাগত অপরাধের খবরাখবর কভারেজ দেয় তার ওপর জোর দেন। 

গেলো বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ৪৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন এক লাখের বেশি মানুষ।

বেসামরিক ফিলিস্তিনি ছাড়াও গেলো এক শতাধিক সাংবাদিককে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। 

চলমান এ গণহত্যার প্রতিবাদে গেলো বছর ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে হিজবুল্লাহ। এর জেরেই লেবাননের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে প্রায় দুই মাস ধরে সন্ত্রাসী হামলা চালিয়ে আসছে ইসরাইল। এসব হামলায় নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে।   

আরবিএস
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য নিষেধাজ্ঞা ও কড়া হুঁশিয়ারিকে এক প্রকার খোলাখুলি চ্যালেঞ্জ জানিয়ে সোমবার ইরানে নতুন করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। সামরিক বিশ্লেষকদের...
ইরানের হামলার পর এবার দেশটিতে পালটা হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। আজ ভোরে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর