হার স্বীকার করলেও লড়াই চালিয়ে যাওয়ার বার্তা কমলার

আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ১১:১০ এএম

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিজের হার স্বীকার করে নিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। তবে হার স্বীকার করলেও লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন তিনি। কর্মী-সমর্থকদের উদ্দেশে তিনি বলেছেন, যে লড়াই নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে শুরু হয়েছে, তা এখনও শেষ হয়নি।

বুধবার ওয়াশিংটন ডিসির হাওয়ার্ড ইউনিভার্সিটিতে দেয়া ভাষণে কমলা বলেন, নারীদের অধিকারের জন্য এবং বন্দুক সহিংসতার বিরুদ্ধে তিনি লড়াই চালিয়ে যাবেন। একইসঙ্গে সব মানুষের প্রাপ্য মর্যাদার জন্য লড়াই করারও প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছি উল্লেখ করে তিনি আরও বলেন, ট্রাম্পকে বলেছি, আমরা তার দলকে ক্ষমতা হস্তান্তরে সহায়তা করবো। আমাদের দেশে নির্বাচনে পরাজিত হলে তা মেনে নেয়া আমাদের গণতন্ত্রের মূলনীতি।

এ ডেমোক্র্যাট নেতা বলেন, যদিও আমি এই নির্বাচনের পরাজয় মেনে নিচ্ছি, তবে সেই লড়াই থেকে পিছু হটছি না, যা এই প্রচারাভিযানে আমাদের শক্তি জুগিয়েছিলো।

এসময় তিনি তার কর্মী-সমর্থকদের হতাশ না হতেও আহ্বান জানান। 

তিনি বলেন, এখন হতাশার নয়, আমাদের একতাবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার সময়। 

এর আগে কমলাকে একটি অত্যাশ্চর্য বিজয়ে পরাজিত করে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। 

যুক্তরাষ্ট্রের ইতিহাসে পরপর তিনটি নির্বাচনে লড়াই করে প্রথম এবং তৃতীয় দফায় জয় পাওয়া দ্বিতীয় ব্যক্তি হলেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে ১৮৯২ সালে একই কীর্তি দেখিয়েছিলেন দেশটির ২২তম প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড। 

ট্রাম্প ২০১৬ সালে হিলারি ক্লিনটনকে পরাজিত করে প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন ট্রাম্প। সেবার তিনি আমেরিকাকে ‘আবারও মহান করার’ প্রতিশ্রুতি দিয়েছিলেন। 

তিনি বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি চলাকালীন ২০২০ সালে জো বাইডেনের কাছে হেরেছিলেন। তবে প্রায় দুই বছরের প্রচারের পরে ২০২৪ সালে আবারও ‘আমেরিকাকে আবারও মহান করুন’ প্রতিশ্রুতি দিয়েছিলেন। 

আরবিএস
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর