ভারতে হাসপাতালে আগুনে লেগে ১০ নবজাতকের মৃত্যু

আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ১০:৫১ এএম

ভারতের উত্তর প্রদেশে একটি হাসপাতালে আগুন লেগ ১০ নবজাতকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৬টি শিশু। স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। আগুনের ঘটনার সময় হাসপাতালটিতে অন্তত ৫৪ শিশু ভর্তি ছিলো। তাদের মধ্যে ৪৪ নবজাতক উদ্ধার করা হয়েছে। খবর এনডিটিভির।

শুক্রবার রাতে রাজ্যের ঝাঁসি জেলার মহারানি লক্ষ্মী বাই মেডিক্যাল কলেজ হাসপাতালের নবজাতকের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) এই আগুনের ঘটনা ঘটে। 

রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক বলেছেন, সম্ভবত অক্সিজেন কনসেন্ট্রেটারের ভেতরে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। 

সরকার ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আর্থিক সহযোগিতার কথা ঘোষণা করেছে জানিয়ে তিনি বলেন, গত ফেব্রুয়ারিতে হাসপাতালের ফায়ার সেফটি অডিট করা হয়েছিল। এরপর জুন মাসে একটি মক ফায়ার ড্রিল হয়েছিল। আগুনের ঘটনাটি কীভাবে এবং কেন এটি ঘটেছে, তদন্ত প্রতিবেদন আসার পরে আমরা বলতে পারবো। আগুনের ঘটনায় স্বাস্থ্য বিভাগ, পুলিশ এবং একটি ম্যাজিস্ট্রিয়ালসহ মোট তিনটি তদন্ত হবে।

এদিকে হাসপাতাল সূত্র জানায়, অন্তত ৫৪ শিশুকে সেই মুহূর্তে এনআইসিইউতে ভর্তি করা হয়েছিল। আগুনের পর কর্মকর্তাদের তৎপরতায় ৪৪ নবজাতককে উদ্ধার করা হয়েছে। 

সূত্রটি আরও জানায়, আগুনের সময় হাসপাতালের ফায়ার অ্যালার্ম কাজ করেনি। একই সঙ্গে অভাব ছিল ইমার্জেন্সি সিস্টেমের রক্ষণাবেক্ষণেরও। 

হাসপাতালের একজন কর্মকর্তা জানিয়েছেন, ১০ শিশুর মধ্যে সাত জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। বাকি তিন জনকে শনাক্ত করতে প্রয়োজনে ডিএনএ পরীক্ষা করা হবে।

এদিকে, এক নারী সংবাদ সংস্থা এএনআইকে জানান, ঘটনার পর তার শিশুটি খুঁজে পাননি। তবে পরে জানানো হয় শিশুটি মারা গেছে।

সকালে ঝাঁসির সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) সুধা সিং জানান, আহত ১৬ শিশুকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের চিকিৎসায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

অপরদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গত রাতে ঊর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসকদের জরুরিভিত্তিতে উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন এবং পর্যাপ্ত অগ্নিনির্বাপক যানবাহন মোতায়েন করতে বলেছেন। একই সঙ্গে তিনি নিহতদের পরিবারকে পাঁচ লাখ এবং আহতদের ৫০ হাজার রুপি আর্থিক সহায়তা ঘোষণা করেছেন। 

একই সঙ্গে মুখ্যমন্ত্রী বিভাগীয় কমিশনার এবং ঝাঁসির ডেপুটি ইন্সপেক্টর জেনারেলকে (ডিআইজি) ১২ ঘণ্টার মধ্যে একটি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন।

অগ্নিকাণ্ডের ঘটনাকে ‘হৃদয়বিদারক’ উল্লেখ করে, প্রধানমন্ত্রী মোদী নিহতদের পরিবারের জন্য প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে দুই লাখ এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি সহায়তা ঘোষণা করেছেন।

একাত্তর/এসি
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
দিল্লির এক শিশু হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে সাত নবজাতকের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে দিল্লির বিবেক বিহারে অবস্থিত ‘নিউবর্ন বেবি কেয়ার’ নামের ওই শিশু হাসপাতালের এনআইসিইউতে আগুনের...
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত উত্তর-পশ্চিম সিরিয়ার একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধারকারীরা এক নবজাতক মেয়েশিশুকে উদ্ধার করেছে।বুধবার (৮ ফেব্রুয়ারি) বিবিসির প্রতিবেদনে বলা হয়, সোমবার ভূমিকম্পটি আঘাত...
পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের পশ্চিমাঞ্চলীয় শহর তিভাউআনের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ নবজাতকের মৃত্যু হয়েছে। ফরাসি সংবাদমাধ্যম ফ্রেঞ্চ২৪ এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার (২৬ মে) রাতে...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর