আসামে প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার ওপর নিষেধাজ্ঞা

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ০২:১৩ পিএম

ভারতের আসামে হোটেল, রেস্তোরাঁ ও প্রকাশ্য স্থানে গরুর মাংস পরিবেশন ও খাওয়ার ওপর পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন রাজ্যটির বিজেপিদলীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকর্মা। খবর ইন্ডিয়া টুডের।

বুধবার এক সংবাদ সম্মেলেন তিনি এই ঘোষণা দেন। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বলেন, রাজ্য মন্ত্রিসভার এক বৈঠকে এ সংক্রান্ত এক সিদ্ধান্ত নেয়া হয়েছে। গরুর মাংস খাওয়াসংক্রান্ত বিদ্যমান আইন সংশোধনে বৈঠকটি করা হয়। আইন সংশোধনের উদ্দেশ্য ছিলো নতুন বিধান যুক্ত করা।

তিনি বলেন, আসামে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কোনো রেস্টুরেন্ট বা হোটেলে গরুর মাংস পরিবেশন করা হবে না এবং এটি কোনো পাবলিক ফাংশন বা জনসমাগমস্থলেও পরিবেশন করা হবে না। তাই আজ থেকে আমরা সম্পূর্ণভাবে হোটেল, রেস্টুরেন্ট ও জনসমাগমস্থলে গরুর মাংস খাওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসামের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা বলেন, আগে মন্দিরের পাঁচ কিলোমিটারের মধ্যে গরুর মাংস পরিবেশন বা খাওয়ার ওপর নিষেধাজ্ঞার বিধান ছিল। কিন্তু এখন তাঁরা এই নিষেধাজ্ঞার পরিসর বাড়ালেন। যাতে প্রকাশ্যে, হোটেল বা রেস্তোরাঁয় এটি খাওয়া যাবে না।

কয়েক দিন আগে কংগ্রেস অভিযোগ করে, বিজেপি মুসলিম-প্রধান সামাগুরি অঞ্চলে নির্বাচন জিততে গরুর মাংস বিতরণ করেছে। এই অভিযোগের জবাবে হিমন্ত জানান, যদি রাজ্যের কংগ্রেস সভাপতি ভূপেন কুমার বোরা তাকে এ বিষয়ে লিখে অনুরোধ করেন, তবে তিনি আসামে গরুর মাংস সম্পূর্ণ নিষিদ্ধ করতে প্রস্তুত।

আসামে গরুর মাংস খাওয়া বেআইনি নয়। কিন্তু আসাম গবাদিপশু সংরক্ষণ আইন অনুযায়ী, হিন্দু, জৈন ও শিখ সংখ্যাগরিষ্ঠ এলাকায় গরু জবাই ও গরুর মাংস বিক্রি নিষিদ্ধ। এছাড়া মন্দিরের পাঁচ কিলোমিটারের মধ্যে গরু জবাই ও গরুর মাংস বিক্রি নিষিদ্ধ। এখন রাজ্যজুড়ে হোটেল, রেস্তোরাঁ ও প্রকাশ্য স্থানে গরুর মাংস পরিবেশন ও খাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হলো।

 

 

 

এআর
ভারতের আসাম রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপির হ্যাটট্রিক জয়ের পর রাজ্যে কোনো ধরনের ‘ঘৃণা ভাষণ’ দেয়ার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ১২৬ আসনের বিধানসভায় বিজেপি...
উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যে ভারতীয় বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। 
উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত সাতটি হাতি প্রাণ হারিয়েছে। শনিবার ভোরে আসামের হোজাই জেলায় দিল্লিগামী একটি ট্রেনের সাথে হাতির পালের সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে বন্দিশিবিরে আটক রাখার প্রতিবাদে অনশন করছেন নারী ও শিশুসহ শতাধিক রোহিঙ্গা। বন্দিশিবির থেকে অবিলম্বে মুক্তির দাবিতে সোমবার অনশনে বসেন তারা।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর