আসামে কোনো ঘৃণা ভাষণ হয়নি: মুখ্যমন্ত্রী হিমন্ত

আপডেট : ০৫ মে ২০২৬, ০৮:২০ পিএম

ভারতের আসাম রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপির হ্যাটট্রিক জয়ের পর রাজ্যে কোনো ধরনের ‘ঘৃণা ভাষণ’ দেয়ার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ১২৬ আসনের বিধানসভায় বিজেপি একাই ৮২টি আসন জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার একদিন পর তিনি দাবি করেন, তার নির্বাচনী প্রচারণায় বিভেদ নয়, বরং আসামের মানুষের আত্মপরিচয় রক্ষার আর্তি প্রতিফলিত হয়েছে।

এনডিটিভি’কে দেওয়া এক সাক্ষাৎকারে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আসামে কোনো ঘৃণা ভাষণ দেওয়া হয়নি। আমি যা বলি, তা সব সময় চিন্তা-ভাবনা করেই বলি এবং নিজের বক্তব্যের ওপর আমি অটল থাকি। আমার কোনো কথা থেকে পিছু হটার প্রশ্নই ওঠে না। তিনি মনে করেন, আসামের বাস্তবতাকে না বুঝে অনেকেই তার বক্তব্যকে নেতিবাচকভাবে বিচার করেন।


নির্বাচনী জয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে মুখ্যমন্ত্রী আসামের জনতাত্ত্বিক পরিবর্তনের বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরেন। তিনি বলেন, আসামের মানুষ বর্তমানে বড় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা আমাদের পরিচয় এবং ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। দ্রুত জনতাত্ত্বিক পরিবর্তন ঘটছে; এবারের আদমশুমারিতে আসামে মুসলিম জনসংখ্যা ৪০ শতাংশ স্পর্শ করবে। ইতিমধ্যে ১২-১৩টি জেলায় আমরা (আদি নিবাসী) সংখ্যালঘুতে পরিণত হয়েছি। তার মতে, মূলত এই ভীতি ও সংশয় থেকেই মানুষ বিজেপিকে ভোট দিয়েছে।

হিমন্ত শর্মা এই জয়কে শুধু একটি দলীয় বিজয় হিসেবে দেখতে নারাজ। তার মতে, এটি আসামের নিজস্ব সংস্কৃতি ও জনজাতি রক্ষার নিরন্তর সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি উল্লেখ করেন, তার সরকার আসাম চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আদি নিবাসী জনগণের সাংবিধানিক সুরক্ষায় ‘বিচারপতি বিপ্লব শর্মা কমিটি’র সুপারিশগুলো বাস্তবায়ন করেছে। এর ফলেই অসমীয়া মানুষ সোমবার জয়ী হতে পেরেছে।

নির্বাচনের ফলাফলে দেখা গেছে, বিজেপির ৮২ আসনের বিপরীতে প্রধান বিরোধী দল কংগ্রেস পেয়েছে ১৯টি আসন। কংগ্রেসের নেতৃত্বে থাকা ছয় দলীয় জোটের অন্য শরিকদের মধ্যে অখিল গগৈয়ের রাইজর দল পেয়েছে দুটি আসন। মুখ্যমন্ত্রী দাবি করেন, এনডিএ জোট এবার নতুন প্রজন্মের ভোটারদের ব্যাপক সমর্থন পেয়েছে, যা বিজেপির তরুণ প্রার্থীদের বিজয়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে।

সবশেষে তিনি স্পষ্ট করে দিয়েছেন, আসামের মানুষের আত্মপরিচয় রক্ষা করাই তার সরকারের প্রধান অগ্রাধিকার এবং এই বিজয় সেই লড়াইকে আরও বেগবান করবে।

আরবিএস
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়ে বাড়িতে মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ব্যাপক বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে ইরান।...
দেশের চলমান জ্বালানি সঙ্কট মোকাবিলা ও দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে ১৫০টি নতুন কূপ খননের বিশাল পরিকল্পনা নিয়েছে সরকার। ইতিমধ্যে ৩০টি কূপের খননকাজ শেষ হয়েছে এবং আরও সাতটি কূপের খনন চলমান রয়েছে।
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে এক হাজার ৫৮৫...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর