আসাদের পতনে অস্থিতিশীল হতে পারে মধ্যপ্রাচ্য!

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ০৭:৪২ পিএম

গেলো দুই দশকের বেশি সময় ধরে সিরিয়ার মসনদে জেঁকে বসা স্বৈরশাসক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ নেতৃত্বাধীন সরকারের পতনের পর যুদ্ধবিধ্বস্ত দেশটি কোন পথে এগোবে তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সিরিয়াজুড়ে লাখো জনতার উল্লাস দেখা গেলেও স্বৈরশাসক আসাদের পতনের প্রভাব কেমন হতে যাচ্ছে তা নিয়ে দেশটিতে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। পাশাপাশি উৎকণ্ঠা এবং অনিশ্চয়তা বিরাজ করছে সিরিয়ার প্রতিবেশী দেশগুলোর মধ্যে। বিশ্লেষকদের আশঙ্কা আসাদের পতন মধ্যপ্রাচ্য সঙ্কটকে গভীর করবে।

মাত্র দুই সপ্তাহ দশেক আগে হায়াত তাহরির আল শাম বা এইচটিএসের নেতৃত্বে সিরিয়ার উত্তরাঞ্চলীয় নগরী আলেপ্পো থেকে শুরু হয় যে অভিযান, তা চূড়ান্ত রূপ লাভ করে রাজধানী দামেস্কের পতনের মধ্য দিয়ে। সিরিয়ার বিদ্রোহীদের বিজয় এবং বাশার আল আসাদের পতনের পরবর্তী পরিস্থিতি নিয়ে নানা ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা এবং অনিশ্চয়তা বিরাজ করছে সিরিয়ার প্রতিবেশী দেশগুলোর মধ্যে ।

বিশ্লেষক ও কূটনৈতিক মহলের মতে, সিরিয়ার প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাশারের পতনের ঘটনা প্রবাহে সবচেয়ে বেশি প্রভাবিত হবে যেসব দেশ তাদের মধ্যে অন্যতম ইসরাইল। সিরিয়ার সঙ্গে ইসরাইলের সীমান্ত দাঁড়িয়ে আছে গোলান মালভূমিতে।

১৯৭৩ সালের আরব-ইসরাইল যুদ্ধে এই গোলান মালভূমির অধিকাংশই সিরিয়ার থেকে দখল করে নিয়েছিল ইহুদি রাষ্ট্রটি। এরপর থেকেই সিরিয়া ও ইসরাইলের মধ্যে দ্বন্দ্বের প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে অবস্থান করছে গোলান মালভূমিতে ইসরাইলের অবৈধ দখলদারিত্ব।

এছাড়া সিরিয়ায় এই পরিবর্তনের ফলে এই অঞ্চলে ইরানের প্রভাব বড় ধরনের ধাক্কা খেয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আসাদের অধীনে সিরিয়া ছিলো ইরানিদের সাথে হিজবুল্লাহর যোগাযোগের অংশ। হিজবুল্লাহকে অস্ত্র ও গোলাবারুদ পাঠানোর জন্য এটা ছিলো মূল পথ।

ইরান সমর্থিত আরেকটি গোষ্ঠী হলো ইয়েমেনের হুথিরা। এসব গোষ্ঠীর সাথে ইরাকের মিলিশিয়া এবং গাজার হামাস…সব মিলিয়েই তেহরানের ভাষায় প্রতিরোধের অক্ষ, যা বর্তমানে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত।

বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, তুরস্কের সহায়তা ছাড়া সিরিয়ায় এবারের এই আন্দোলনের সফল পরিণতি সম্ভব হতো না। প্রেসিডেন্ট এরদোয়ান সিরিয়ার শরণার্থীদের প্রত্যাবর্তনের অনুমতি দেওয়ার জন্য কিছুদিন আগে আসাদকে চাপ দিয়েছিলেন।

এছাড়া সিরিয়ার বিশাল এলাকাজুড়ে এক সময় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল মধ্যপ্রাচ্য-ভিত্তিক ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেট আইএস। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর দেশটিতে আবারও এই গোষ্ঠীর মাথা চাড়া দিয়ে ওঠার শঙ্কা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে ।

 

এআর
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ, তার ছোট ভাই মাহের আল-আাসাদ এবং ফুফাতো ভাই আতেফ নাজিবকে দেশটির প্রায় ১৪ বছর ধরে চলা যুদ্ধের সময় সংঘটিত অপরাধের জন্য মৃত্যুদণ্ড দিয়েছে দামেস্কের একটি...
সিরিয়া সরকারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে ক্ষমতাচ্যুত রাষ্ট্রপ্রধান বাশার আল-আসাদের অনুগত সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো বহু লোক। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে...
বিদ্রোহী যোদ্ধাদের অভিযানে ক্ষমতাচ্যুত হয়ে রাশিয়ায় পালিয়ে যাওয়ার পর, প্রথমবারের মতো মুখ খুললেন সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।
সিরিয়ার স্বৈরশাসক বাশার আল-আসাদের পতনের পর দেশটি জুড়ে চলছে ক্ষমতা দখলের ভয়ানক খেলা। দেশটির অধিকাংশ জনগণই প্রধান বিদ্রোহী গোষ্ঠীগুলোকে একত্রিত হওয়ার আহ্বান জানালেও, আগামীতে তাদের স্বার্থ বড়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর