এবার ভাই-বোন মিলে কাঁপাচ্ছেন লোকসভা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:১৪ পিএম

ভারতের লোকসভা কাঁপাচ্ছেন ভাই-বোন। এতো দিন রাহুল গান্ধীর তোপে কেঁপে উঠতো ক্ষমতাসীন শিবির, এবার সেখানে যোগ হয়েছে প্রিয়াংকা গান্ধী। দুই ভাই-বোন মিলে একের পর এক ইস্যুতে মোদীর সরকারকে তুলোধুনো করছেন। একদিন আগেই, শুক্রবার লোকসভায় প্রথমবার ভাষণ দিতে উঠেই রীতিমতো আগুন ঝরিয়েছেন ওয়েনাড়ের নতুন সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী। পরের দিনই গলা চড়ালেন রাহুল গান্ধী।

সংবিধান নিয়ে বিতর্কে লোকসভার ভাষণে শাসকদলের বিরুদ্ধে চড়া সুর রাহুল গান্ধীর। শনিবার লোকসভায় নিজের ভাষণে কংগ্রেসের রায়বরেলির সংসদ সদস্য এবং বিরোধী দলীয় নেতার প্রশ্ন, সংবিধানের কোথায় লেখা আছে ধর্ষক ঘুরে বেড়াবে যত্রতত্র, আর ধর্ষিতার পরিবার প্রাণভয়ে নিজের ঘরে বন্দি হয়ে থাকবে?

হাথরসের ধর্ষণের ঘটনা তুলে ধরে মোদী সরকারকে এক হাত নিতে ভুল করেননি রাহুল গান্ধী। একই সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছেন, হাথরসের নির্যাতিতার পরিবারকে পুনর্বাসন করবে ইন্ডিয়া জোট। এদিন লোকসভার ভাষণে বিরোধী দলনেতা শুরু থেকেই নিশানা করেন গেরুয়া শিবিরকে।

সংবিধান প্রসঙ্গ বলতে গিয়ে রাহুর টেনে আনেন বিনায়ক দামোদর সাভারকরের নাম। তাঁর কথা, আপনাদের সর্বোচ্চ নেতা সাভারকর বলেছিলেন, এই দেশের সংবিধানের কোনও কিছুই ভারতীয় নয়। এ বার বলুন আপনারা সংবিধান মেনে চলবেন না আপনাদের সর্বোচ্চ নেতাকে সম্মান করবেন? 

মহাভারতের উদাহরণ টেনে রাহুল বলেন, যেভাবে শিষ্য একলব্যের থেকে আঙুল গুরুদক্ষিণা নিয়েছিলেন গুরু দ্রোণাচার্য, সেভাবেই এ দেশের সরকার কৃষক, শ্রমিক, পিছিয়ে পড়া জাতির মানুষের থেকে গুরুদক্ষিণা নিয়ে চলেছেন। ধারাভি বস্তি আদানিকে দিয়ে উদ্যোক্তাদের আঙুল কেটেছেন। ভারতের বন্দর, বিমানবন্দর এবং প্রতিরক্ষা সংক্রান্ত নানা বিষয় আদানিকে দিয়ে সব ব্যবসায়ীদের আঙুল কেটে নিয়েছেন।

এর আগে, শুক্রবার লোকসভায় প্রথমবার ভাষণ দিতে উঠে নজর কাড়ের প্রিয়াঙ্কা গান্ধী। মোদীর বিরুদ্ধে আদানিকে নিয়ে তোপ দাগা থেকে শুরু করে গান্ধী-নেহরুর উন্নয়নের খতিয়ান, বিভিন্ন ইস্যু তুলে ধরলেন নিজের বক্তব্যে। অগ্রাধিকার দেন নারীশক্তি এবং নির্যাতিতের শিকার নারীদের ন্যায়বিচারের দাবিকে। 

দৃঢ়-কঠিন তবে সংযত, খানিকটা-এমন মেজাজেই দেখা গেছে ৫২ বছরের প্রিয়াঙ্কাকে। নীল সিল্কের শাড়ির সঙ্গে গাঢ় নীল ব্লেজার- এদিন তাঁর পোশাকে ছিল প্রাচ্য ও পাশ্চাত্যের মেলবন্ধন। সংবিধান নিয়ে বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধীর কণ্ঠে শোনা গেলো, সংবিধান প্রদত্ত অধিকারের কথা।

বিজেপির বিরুদ্ধে তোপ দেগে প্রিয়াঙ্কা বলেন, আপনারা নারীশক্তির কথা বলেন। কারণ এ বারের নির্বাচনে হারতে হারতে আপনারা বুঝে গিয়েছেন সংবিধান মহিলাদের ভোট ছাড়া আপনারাও সরকার গঠন করতে পারবেন না। আর সেই অধিকার নারীদের দিয়েছে ভারতের সংবিধান।

একাত্তর/এসি
দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি লাঠিচার্জ ও ক্র্যাকডাউনের ঘটনাকে কেন্দ্র করে ভারতের রাজনীতি এখন উত্তাল। এই ইস্যুতে টানা উত্তেজনার পর অবশেষে মুখ খুলেছেন দেশটির কেন্দ্রীয়...
ভারতে নিট-ইউজি (NEET-UG) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং দেশব্যাপী টানা ছাত্র বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর, কেন্দ্রীয় সরকারকে নিশানা করে তীব্র প্রতিক্রিয়া...
তীব্র ছাত্র বিক্ষোভ এবং দেশটির সংসদে উত্তপ্ত বাক্যবিনিময়ের মধ্যেই ভারতের প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বড়ো ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্নপত্র ফাঁসের বিচার তরান্বিত...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর