কাবুল থেকে ১১ কিলোমিটার দূরে তালেবানরা

আপডেট : ১৭ আগস্ট ২০২১, ০৪:৪০ পিএম

আফগানিস্তানের রাজধানী কাবুলের একেবারে কাছাকাছি এলাকায় চলে এসেছে দেশটির বিদ্রোহীগোষ্ঠী তালেবানের সদস্যরা। তাদের আগ্রাসনের মুখে রাজধানী অভিমুখে বেসামরিক নাগরিকদের ঢল শুরু হয়েছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মীদের জরুরিভিত্তিতে ফিরিয়ে নিতে মার্কিন সৈন্যরা কাবুলে পৌঁছেছেন।

দেশটির দ্বিতীয় এবং তৃতীয় বৃহত্তম শহর তালেবানের হাতে পতন হওয়ায় এখন রাজধানী কাবুল কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। 

স্থানীয় একজন আইনপ্রণেতা মার্কিন বার্তাসংস্থা এপিকে বলেছেন, বর্তমানে রাজধানী কাবুল থেকে মাত্র ১১ কিলোমিটার দক্ষিণের চার আসিয়াব জেলায় পৌঁছেছে তালেবানের সদস্যরা।

এদিকে দেশটির উত্তরাঞ্চলের মাজার-ই-শরিফের আশপাশে তুমুল লড়াইয়ের খবর পাওয়া গেছে। এই অঞ্চলে প্রবল তালেবানবিরোধী ও দেশটির যুদ্ধবাজ এবং সাবেক ভাইস-প্রেসিডেন্ট আবদুল রশিদ দস্তুম তার মিলিশিয়া বাহিনীকে সংঘবদ্ধ করেছেন।

image


এখনও যেসব গুরুত্বপূর্ণ অঞ্চল তালেবানের দখলে যায়নি সেসবের মধ্যে আছে জালালাবাদ, গার্দেজ এবং পশতুন অধ্যুষিত খোস্ত। তবে এসব অঞ্চলেও তালেবানের বিরুদ্ধে খুব বেশি প্রতিরোধের সম্ভাবনা নেই।

আরও পড়ুন: আফগানিস্তানে পৌঁছেছে মার্কিন সেনারা

সবশেষ ১৯৯৬ সালে কাবুল দখল করেছিল তালেবানরা। চার বছর দেশটিতে যুদ্ধ চলার পর বিজয়ী হয়েছিল তারা। ক্ষমতায় বসার পর তারা নারীদের কোণঠাসা করে রাখে, বন্ধ করে দেওয়া হয় তাদের স্কুলে যাওয়া, পর্দা করতে বাধ্য করা হয়, নিষিদ্ধ ছিল খেলাধুলাও। কেউ শরিয়া আইন ভঙ্গ করলে প্রকাশ্যে শাস্তিও দেয়া হতো।

একাত্তর/এসি

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কা নগরীর পানে রওনা হওয়ার ঠিক আগমুহূর্তে, সালাত ও মোনাজাতের নেতৃত্ব দেওয়া অবস্থাতেই জীবনের শেষ নিশ্বাস ত্যাগ করেছেন এক তুর্কি নাগরিক। তুরস্কের...
ইসরাইলের ২৭ অক্টোবরের পার্লামেন্ট নির্বাচনের পর সৃষ্ট রাজনৈতিক অচলাবস্থার মধ্যে একক সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও নতুন সরকার গঠনের প্রাথমিক দায়িত্ব পেয়েছেন ইয়াশার (স্ট্রেইট) পার্টির নেতা ও সাবেক...
ইসরাইলের রাজনীতিতে এক বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। দীর্ঘদিনের বিতর্কিত ও প্রভাবশালী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতার বাইরে রেখে নতুন সরকার গঠনের প্রাথমিক দায়িত্ব পাচ্ছেন তার...
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালীতে ইরানের সামুদ্রিক ট্রাফিক নিয়মনীতি অমান্য করায় তিনটি তেলের ট্যাংকারে শক্তিশালী বিস্ফোরণের পর ভয়াবহ আগুন ধরে গেছে। রোববার...
নাটোর-৪ আসনের সংসদ সদস্য আবদুল আজিজের সমাবেশস্থলের মঞ্চের সামনে থেকে কালো টেপে মোড়ানো ককটেল সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। 
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু পরিস্থিতির দিন দিন অবনতি ঘটছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে এবং এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ২৩৩ জন...
সাড়ে চার বছরের চড়া মূল্যস্ফীতি আর কম বেতন বৃদ্ধিতে সবচেয়ে বেশি চাপে পোশাক শ্রমিকরা। একই বিপদে অন্যখাতের কর্মীও। ফলে, নতুন মজুরি বৃদ্ধির আলোচনায়, বিষয়টি আমলে রাখার পরামর্শ তাদের।
পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কা নগরীর পানে রওনা হওয়ার ঠিক আগমুহূর্তে, সালাত ও মোনাজাতের নেতৃত্ব দেওয়া অবস্থাতেই জীবনের শেষ নিশ্বাস ত্যাগ করেছেন এক তুর্কি নাগরিক। তুরস্কের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর