বসন্ত উৎসব আর চান্দ্রবর্ষ ঘিরে চীনজুড়ে উৎসবের আমেজ

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ০১:১৯ পিএম

নানা আনুষ্ঠানিকতা ও উৎসব মুখর পরিবেশে চীনজুড়ে উদযাপিত হচ্ছে চীনা বসন্ত উৎসব ও চান্দ্র নববর্ষ বা লুনার ফেস্টিভ্যাল। ঐতিহ্যবাহী লোকপ্রথা, বাহারি খাবার, সাজসজ্জা, পারফর্মিং আর্ট ও সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে এ উৎসব।

এবারের উৎসব শুরু হয়েছে ২৯ জানুয়ারি। চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। চীনের গণ্ডি পেরিয়ে এই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে বিদেশের মাটিতেও। চীনে এসেছেন বহু পর্যটক এই পুরোটা সময় চীনের বিভিন্ন রাজ্য ঘুরে এই উৎসব উপভোগ করবেন তারা। বাদ যায়নি চীনের মহাকাশ স্টেশনও।

চীনের শহরগুলো এখন এক উৎসবের নগরী। ঐতিহ্যবাহী বসন্ত উৎসব ও চান্দ্র নববর্ষ। বা লুনার ফেস্টিভ্যার। উপলক্ষে অনিন্দ্যসুন্দর সাজে সেজে উঠেছে গোটা দেশ। ঐতিহ্যবাহী প্রথা, বাহারি খাবার, সজ্জা, সাংস্কৃতিক পরিবেশনা এবং নানান রীতি-রেওয়াজের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে চীনা বর্ষ।

এক চীনা নাগরিক বলেন, আমি এখানে প্রথমবারের মতো এসেছি। এখানকার সব আয়োজনই অনেক প্রাণবন্ত। আমি এই উৎসবটিতে অংশগ্রহণ করতে পেরে অনেক খুশি। আমরা ফুঝো থেকে পরিবারকে সঙ্গে নিয়ে এই লন্ঠন উৎসবে যোগ দিতে এখানে এসেছি। এই ধরনের লন্ঠন উৎসব আমাদেরকে চীনের নববর্ষের অনুভূতি দেয়।

চীনের রাজধানী বেইজিংসহ সাংহাই, ছোংছিং, ফুচিয়ান, চ্যচিয়াং, হেইলংচিয়াং, চিলিন, হ্যপেই, থিয়ানচিন, ইয়ুননানসহ গুরুত্বপূর্ণ শহরগুলো সেজে উঠেছে নানান রঙে। সিংহ নৃত্য, ড্রাগন নৃত্য এবং সর্প নৃত্যের আয়োজন বসেছে। এর ফলে শহরগুলোতে পর্যটকের সংখ্যা সাধারণভাবে বেশি।

বসন্ত উৎসব বা লুনার ফেস্টিভ্যাল চীনাদের সবচেয়ে বড় ও দীর্ঘতম উৎসব। এই উপলক্ষে দেশটির সব প্রদেশ ও অঞ্চলেই রয়েছে আলাদা আলাদা লোকজ রীতি। হুবেই প্রদেশে বাঁশের ভেলার উপর আতশবাজির প্রদর্শনী নজর কেড়েছে হাজারো পর্যটকের।

এক পর্যটক বলেন, আমি কাজাখস্তান থেকে এসেছি। চীনের এই বিশেষ বসন্ত উৎসবকে সামনে রেখেই আমি এখানে এসেছি। চিনের রাস্তাগুলো এখন রঙিন লুণ্ঠনে সাজানো। যা সত্যিই মনোমুগ্ধকর।

চেচিয়াং এ ওয়েস্ট লেকের তীরে দেখা মিলেছে ব্যতিক্রমী শোভাযাত্রাও। নানা আয়োজনে বসন্ত উৎসব উদযাপন চলছে সাংহাইয়ের ওয়াই ইউয়ান গার্ডেনেও। জিয়াংসুতে চোখ ধাঁধানো ওয়াটার টাউন বিখ্যাত সব খাবারের পদ ও লাইট শো উৎসবকে দিয়েছে ভিন্ন মাত্রা।

চীনের এই উৎসব ঘিরে আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ। পর্যটকের চাপ চীনের অর্থনৈতিক গতিশীলতায় ভূমিকা রাখে। প্রায় ১৪০ কোটি জনসংখ্যার দেশ চীন পৃথিবীর বড় ভ্রমণ গন্তব্যগুলোর মধ্যে অন্যতম এবং সাংস্কৃতিক প্রদর্শনীর জনপ্রিয় স্থান।

দেশের গণ্ডি পেরিয়ে চীনের বসন্ত বরণের আমেজ ছড়িয়ে পড়েছে বাইরেও। রঙিন আলোজ সাজ দেখা যায় দুবাইয়ের বুর্জ খলিফায়। সেজেছে জোহানেসবার্গের সবচেয়ে উঁচু ভবনও। সপ্তাহব্যাপী নানা আয়োজন ছিল সান ফ্রান্সিসকোর চায়না টাউনে। আনন্দ উদযাপন থেকে বাদ যায়নি চীনের মহাকাশ স্টেশনও।

এআরএস
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
চীন-নেপাল সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে নিহতের সংখ্যা বেড়ে ১,১৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪,৫০০ জন। বুধবার উভয় দেশের সরকারি সংস্থা থেকে প্রকাশিত সর্বশেষ...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর