মুক্তি পাচ্ছেন আরও আট জিম্মি ও ১১০ ফিলিস্তিনি বন্দি

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ০১:৪৮ পিএম

গাজায় যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী তৃতীয় দফায় ৩০ শিশুসহ ১১০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরাইল। বৃহস্পতিবার মুক্তি পেতে যাওয়া এ জিম্মিদের মধ্যে ৩০ শিশুও রয়েছে। অন্যদিকে হামাস গাজায় তাদের কাছে থাক আট জিম্মিকে মুক্তি দেবে। এসব জিম্মির মধ্যে পাঁচজন থাই এবং তিনজন ইসরাইলি নাগরিক।

তিন ইসরাইলি হলেন আরবেল ইয়েহুদ, আগাম বেরগার এবং গাদি মোসে মোজেস। বুধবার মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিসরের মাধ্যমে এসব জিম্মির নামের তালিকা দিয়েছে হামাস। সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, গাজায় এখনো আট থাই নাগরিক ও একজন করে নেপালি ও তানিজানিয়ান রয়েছেন।

অবশ্য আট থাইয়ের মধ্যে দুই জন মারা গেছেন। এছাড়া, তানজানিয়ার ওই নাগরিকও নিহত হয়েছেন। তিন ইসরাইলির মধ্যে আরবেল ইয়েহুদের গত শনিবার মুক্তি পাওয়ার কথা ছিল। তবে তিনি ফিলিস্তিনের আরেক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের হাতে বন্দি থাকায়; তাকে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। আর, তাকে মুক্তি না দেওয়ায় সাধারণ গাজাবাসীকে উত্তরাঞ্চলে যেতে দিচ্ছিল না ইসরাইল।

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয় ১৯ জানুয়ারি। এই যুদ্ধবিরতি অনেকাংশেই নির্ভর করছে হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির ওপর। সব জিম্মি মুক্তি পেলে একই সঙ্গে ছাড়া পাবেন এক হাজার ৯০০ ফিলিস্তিনি বন্দি। প্রথম দুই ধাপে ২৯০ ফিলিস্তিনির বিনিময়ে মুক্তি পান সাত ইসরাইলি নারী। এই সপ্তাহান্তেই চতুর্থ দফায় জিম্মি-বন্দি বিনিময় হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

তবে বুধবার হামাস অভিযোগ করেছে, ইসরাইল শর্ত অনুযায়ী গাজায় ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না, যা যুদ্ধবিরতি চুক্তিকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। যথারীতি, ইসরাইল এই অভিযোগকে ‘ভুয়া খবর’ বলে উড়িয়ে দিয়েছে।

হামাসের দুই শীর্ষ কর্মকর্তা ইসরাইলের বিরুদ্ধে ত্রাণ বিতরণে বাধা দেওয়ার অভিযোগ এনেছেন। এক কর্মকর্তা জানান, গাজার ঘুরে দাঁড়ানোর জন্য যেসব উপকরণ জরুরি, সেগুলো ঢুকতে দেওয়া হচ্ছে না। উদাহরণ হিসেবে তিনি জ্বালানি তেল, তাঁবু, ভারী যন্ত্রপাতি ও অন্যান্য উপকরণ।

এআরএস
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর