যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের চাকরি ছাড়ার হিড়িক

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৬ পিএম

যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতির কড়াকড়ি ও বহিষ্কারের হুমকির কারণে বিদেশি শিক্ষার্থীদের মধ্যে পার্ট-টাইম চাকরি ছাড়ার হিড়িক পড়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কঠোর অভিবাসন নীতির ফলে অনেকে তাদের স্বপ্ন পূরণে বাধার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। 

ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি ও কর্মস্থলে বাড়তি নজরদারির ফলে ভারতীয় শিক্ষার্থীরা চরম সংকটে পড়েছেন। ক্যাম্পাসের বাইরে কাজ করার সুযোগ কমে যাওয়ায় তাদের অর্থনৈতিক চাপ আরও বেড়েছে, যা তাদের স্বপ্নপূরণের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প প্রশাসনের ‘স্থানীয়করণ’ নীতির কারণে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য চাকরি পাওয়া কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের বিভিন্ন কর্মস্থলে আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি বেড়ে গেছে বলে অভিযোগ উঠেছে। 

বিশেষ করে, অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং ওপিটি কর্মসূচির আওতায় থাকা শিক্ষার্থীদের কড়া পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে। অফ-ক্যাম্পাস পার্ট-টাইম চাকরির ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করায় অনেক শিক্ষার্থী চাকরি ছাড়তে বাধ্য হচ্ছেন।

নিউ জার্সিতে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করা এক ভারতীয় শিক্ষার্থী জানান, স্থানীয় একটি গ্যাস স্টেশনে কাজ করার সময় কর্মকর্তারা তার ভিসা ও পরিচয়পত্র পরীক্ষা করেন। সেসময় তার মালিক তাকে আত্মীয় পরিচয় দিয়ে রক্ষা করেন।

নিউ জার্সির দ্যা নেওয়ার্ক টিচার্স ইউনিয়নের প্রেসিডেন্ট জন আবেইগন জানান, শিক্ষার্থীদের যেকোনো অবস্থায় নিরাপত্তা দিয়ে যাবেন তারা।

তিনি বলেন, এখানে ওরা প্রতিদিন যা দেখছে তা খুবই ভীতিকর। আর প্রেসিডেন্ট ও তার প্রশাসন এটাই করার চেষ্টা করছে। নেওয়ার্ক একটি অস্ত্রমুক্ত এলাকা। তারা যদি এটা ভুলে গিয়ে থাকে তাহলে মনে করিয়ে দিতে চাই যে এই এলাকায় তাদের অস্ত্র নিয়ে আসা ভুল হবে। এই ছেলেমেয়েগুলো এমনিতেই অনেক ভয়ে আছে। যেখানে তারা নিরাপদ বোধ করছিলো সেখানে এই ভয় আরও বাড়ানোর কোন যুক্তি হয় না। 

যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই কর্মকর্তাদের কঠোর নজরদারি শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। বিশেষ করে, নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীরা এই সংকটে বেশি বিপাকে পড়েছেন। 

এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর