গুয়াতেমালায় দূষিত খাদে পড়লো যাত্রীবাহী বাস, নিহত ৫১

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৭ এএম

মধ্য-আমেরিকার দেশ গুয়াতেমালায় হাইওয়ে ব্রিজ থেকে একটি যাত্রীবাহী বাস দূষিত খাদে পড়ে অন্তত ৫১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই। হতাহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

মঙ্গলবার এক প্রতিবেদনে হতাহতের এই তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

গুয়াতেমালা সিটির কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার গুয়াতেমালা সিটির বাইরে একটি দূষিত খাদে পড়ে বাসটি ডুবে যায়। পরে বাসটি থেকে ৫১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত অনেকেই স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। 

শহরের ফায়ার সার্ভিসের মুখপাত্র মাইনর রুয়ানো সাংবাদিকদের বলেছেন, ধ্বংসাবশেষে আটকে পড়া অন্যান্য লোকদের বাঁচানোর প্রচেষ্টা চলছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১৫ জন নারী। তাদের মরদেহ প্রাদেশিক একটি মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক মাধ্যমে ফায়ার ডিপার্টমেন্টের শেয়ার করা ফুটেজে দেখা যায়, উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্তদের দূষিত গিরিখাত থেকে বের করে আনছেন। ছবিতে বাসটিকে উল্টে আছে বলে দেখা গেছে।

গুয়াতেমালার প্রেসিডেন্ট বার্নার্দো আরেভালো তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন এবং উদ্ধার প্রচেষ্টায় সহায়তার জন্য সেনাবাহিনী ও দুর্যোগ মোকাবিলাকারী সংস্থা মোতায়েন করেছেন। 

আরবিএস
মধ্য ইরানের মারকাজি প্রদেশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ২৪ জন যাত্রী। শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে জানানো হয়, সাভেহ-হামেদান...
দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২১ জন প্রাণ হারিয়েছেন। কেপটাউন থেকে প্রায় ৩৮০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত লিউ-গামকা ও প্রিন্স অ্যালবার্টের মধ্যবর্তী...
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাজ্যটির 'বিআর-৩৭৩'  মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই...
পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় শিক্ষা সফর শেষে ফেরার পথে শিক্ষার্থীবাহী একটি বাস সড়ক থেকে ছিটকে পড়ে ২০ শিক্ষার্থী ও একজন প্রাপ্তবয়স্কসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর