পশ্চিমবঙ্গে এলজিবিটি টেস্ট পরীক্ষায় সফল হলেন এক রূপান্তরকামী নারী

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৪ পিএম

দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া সুমনের মধ্যে মেয়েলি আচরণ দেখে অনাথ আশ্রমে পাঠিয়ে দেয় পরিবার। বাড়ির বড় ছেলের স্বভাব ছোটবেলা থেকেই মেয়েলি হওয়ায় বন্ধ হয় বাড়ির ভাত ও দরজা। পরে সুমন থেকে সুমনা হয়। সম্প্রতি পশ্চিমবঙ্গে স্টেট এলজিবিটি টেস্ট পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর দেখা যায়, সফল হয়েছেন তিনি। 

মাধ্যমিক দিয়েই, করিমপুর ছেড়ে কৃষ্ণনগরে চলে আসেন সুমনা। প্রথমে আত্মীয়-স্বজনের বাড়িতে থাকলেও, সেই সুখ বেশিদিন টেকেনি। ক্লাস ১২ থেকেই নিজের ভাত নিজে জোগাড় করে নিতে শুরু করেন সুমনা। তারই সঙ্গে চলতে থাকে পড়াশোনা। টিউশন পড়িয়ে সেই পয়সায় নিজের খাওয়া-থাকার খরচ থেকে শুরু করে লেখাপড়া করেছেন সবই। যদিও সুমনা জানান বলেন, তার কঠিন এই সময়ে পাশে পেয়েছেন কিছু ভালো মানুষকে।

উচ্চ মাধ্যমিক পাস করে ভর্তি হলেন কলেজে। ছোটবেলা থেকেই অংক করতে খুব ভালোবাসতেন সুমনা। তাই ঠিক করলেন অংককেই জীবনের পাথেয় করে এগিয়ে যাবেন। অংকতেই স্নাতক হন তিনি।

এদিকে সেই সময় চলছে জীবনের চরম লড়াই। ছোটবেলা থেকেই নিজের মধ্যে যে নারী সত্তা ছিলো, সে যে আর পাঁচজনের থেকে আলাদা তা ক্লাস ৯ থাকতেই বুঝতে পেরেছিলেন সুমন। বাইরে থেকে পুরুষ হলেও তার মন যে আসলে নারীর মতোই, তা বুঝতে পারেন সুমন। কলেজে উঠেই সিদ্ধান্ত নেন আর নয়, এবার বাস্তবেই সুমনা হয়ে উঠবেন তিনি।

তখনই জীবনে আরও একবার ধাক্কা খেতে হল সুমনাকে। যে শিক্ষিকা, কোনো টাকা ছাড়াই এতদিন টিউশন পড়াতো তার কাছেও চরম অপমানিত হতে হলো সুমনাকে। সুমনার নারী সত্তাকে সমাজের আরও অনেকের মতোই ‘মানসিক রোগ’ বলে দেগে দিলেন তিনিও।

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে অংক নিয়ে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা শুরু করেন সুমনা। এমনকি ট্রান্সজেন্ডার হিসাবে প্রথম অংকে গোল্ড মেডেল পান সুমনা।

স্নাতকোত্তর স্তরের পড়াশোনা শেষ করার পর বিএড করেন। ২০১৯ সাল থেকে শুরু হয় সেট পরীক্ষা দেওয়া। দীর্ঘ পাঁচ বছরের প্রচেষ্টায় অবশেষে সম্প্রতি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সুমনা। এরই সঙ্গে গত এক বছরের বেশি সময় ধরে ‘ইনভাইটেড লেকচারার’ হিসেবে কলেজে পড়ান তিনি। শুধু পড়াশোনাই নয়, এর সঙ্গে তার হাতের কাজও দুর্দান্ত। মাটির মূর্তি বানাতে অত্যন্ত পটু তিনি। নিজের হাতেই তৈরি করেন দারুণ দারুণ মূর্তি। ট্রান্সজেন্ডার হিসাবেই একদিনের জন্য লোক আদালতের বিচারকের পদ পেয়েছিলেন সুমনা।

সুমনা বলেন, আজ আমার সাফল্য দেখে অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করছেন, কিন্তু খারাপ সময় তারাই কেউ পাশে ছিলেন না। ট্রান্সজেন্ডার হিসাবে খারাপ সময়ে চাইলেই আমি রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করার পথ বেছে নিতে পারতাম, বা অন্য কোনো পথে চলে যেতে পারতাম। কিন্তু আমি তা করিনি, জীবনের প্রতিটি পদক্ষেপে লড়াই করে আজ এই জায়গায় এসেছি। আমার পথ মোটেও সহজ ছিলো না। এটা সমাজের সেই সব মানুষদের গালে একটা চর, যারা বলেছিল নারী হতে চাওয়া আমার মানসিক রোগ। 

প্রেমের জীবনেও বারবার হোঁচট খেতে হয়েছে সুমনাকে। বাহ্যিক সৌন্দর্য দেখে পুরুষরা হয়তো তার দিকে আকৃষ্ট হয়েছেন বারবার, কিন্তু কেউই মন বোঝার চেষ্টা করেন না। 

খানিকটা আক্ষেপের সুরেই সুমনা বলেন, জীবনে যতবার ভালোবাসা এসেছে, আমি ভুল মানুষকেই বেছে নিয়েছি। 

এখন সেট পরীক্ষায় সাফল্যের পরে নিজের কেরিয়ার নিয়েই বেশি ব্যস্ত সুমনা। তিনি বলেন, ট্রান্সজেন্ডাররা যে শুধু ভিক্ষে করে না তা প্রমাণ করতেই আরও অনেকটা পথ হাঁটতে চাই। আমার মনে হয় নারী-পুরুষ নির্বিশেষে সকলের আর্থিকভাবে প্রতিষ্ঠিত হওয়াটা ভীষণ জরুরি। 

আরবিএস
যুদ্ধ এবং রাজনৈতিক নেতৃত্বের পালাবদলের চরম অস্থিরতার মধ্যেও ইরানে একটি পুরনো সামাজিক ও সাংস্কৃতিক বিতর্ক নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে, তা হলো হিজাব পরিধানের বাধ্যবাধকতা এবং এর প্রয়োগ।...
১১৭ মোমবাতি নিভিয়ে শতায়ুর নতুন এক মাইলফলক স্পর্শ করলেন ব্রিটিশ নারী ইথেল ক্যাথারহ্যাম। যুক্তরাজ্যের ইতিহাস পাতায় নিজের নামটি একেবারেই আলাদা করে লিখিয়ে নিলেন তিনি, তিনিই প্রথম কোনো ব্রিটিশ ব্যক্তি,...
ভারতের তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘ ছয় দশকের দ্রাবিড় আধিপত্যের অবসান ঘটিয়ে রোববার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন 'তামিলগা ভেট্টি কাজাগাম' (টিভিকে) প্রধান থালাপাতি বিজয়। শপথ গ্রহণের পরপরই জনকল্যাণমূলক...
উগান্ডার সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবার অদ্ভুত সব কাণ্ডকারখানা বিশ্বজুড়ে নতুন কোনো বিষয় নয়, তবে এবার তিনি যা করলেন তা শুধুই বিস্ময়কর বললেও কম হবে। তুরস্কের কাছে এক বিলিয়ন ডলার দাবি করার...
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর