কাতার আমিরের সম্পদের হিসেব কেনো গোপন রাখা হয়?

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৬ পিএম

কাতারের সাবেক আমির বা রাষ্ট্র ও সরকারপ্রধান শেখ হামাদ বিন খলিফা আল থানির বড় ছেলে শেখ তামিম বিন হামাদ আল-থানি কাতারের আমির হন ২০১৩ সালে। এই মুহূর্তে থানি পরিবার বিশ্বের সবচেয়ে ধনী রাজবংশ।

ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, আল-থানি পরিবারের সদস্যদের মোট সম্পত্তির পরিমাণ ৩৩ হাজার ৫০০ কোটি ডলারেরও বেশি। তবে তার অর্থ-সম্পদের পরিমাণ আসলে কতো- রাষ্ট্রীয়ভাবে এ তথ্য গোপন রাখা হয়।

আল-থানি পরিবারের সদস্যদের মধ্যে যারা দেশে আছেন, তারা বসবাস করেন রাজধানী দোহায় রাজকীয় প্রাসাদে। বিশাল সেই প্রাসাদের অন্তত ১৫টি স্থানে স্বর্ণের কারুকাজ রয়েছে এবং সেটির গ্যারেজে কমপক্ষে ৫০০টি গাড়ি রাখা যায়। এছাড়া পার্শ্ববর্তী দেশ ওমানে আমিরের নিজস্ব একটি প্রাসাদ রয়েছে।

শেখ তামিমের প্রমোদতরি ‘কাতারা’ বিশ্বের সবচেয়ে দামি ও বিলাসবহুল প্রমোদতরীগুলোর মধ্যে একটি। ১২৪ মিটার লম্বা এই তরীটির দাম ৪০ কোটি ডলার। একটি হেলিপ্যাড এবং যাত্রীদের জন্য বেশ ক’টি ডেক রয়েছে কাতারায়। কাতারের আমিরের অবশ্য মোট চারটি প্রমোদতরি ছিলো। কিন্তু ২০১৯ সালে কাতার শিপ ইয়ার্ডে আগুন লেগে তিনটি প্রমোদতরি পুড়ে ছাই হয়ে যায়।

‘কাতার আমিরি ফ্লাইট’ নামের একটি নিজস্ব বিমান পরিষেবা সংস্থা রয়েছে কাতারের আমিরের। শুধু রাজপরিবারের সদস্য এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাই কেবল এই পরিষেবা নিতে পারবেন। কাতার আমিরি ফ্লাইটের উড়োজাহাজের সংখ্যা মোট ১৪টি।

এসব উড়োজাহাজের মধ্যে তিনটি বোয়িং ৭৪৭-৮ বিমান রয়েছে। প্রতিটির দাম ৪০ কোটি ডলারের বেশি। বাকি ১১টি এয়ারবাস বিমান। এগুলোর প্রতিটির দাম ১০ কোটি থেকে ৫০ কোটি ডলার।

বুগাতি দিভো, ভেইরন, শিরন, লা ফেরারি অ্যাটার্তা, ল্যাম্বরগিনি সেনটেনারিও, মার্সিডিজ এএমজি সিক্স ইনটু সিক্স, রোলস-রয়েস ফ্যান্টমসেহ শীর্ষস্থানীয় ব্র্যান্ডের বেশ কিছু গাড়ি রয়েছে শেখ তামিমের সংগ্রহশালায়।

২০০৩ সালে ক্ষমতা নেওয়ার পরের বছর থেকে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বিনিয়োগ করা শুরু করেন শেখ তামিম। বর্তমানে প্যারিসভিত্তিক ফুটবল ক্লাব সেইন্ট-জার্মেই’র মালিক তিনি। এছাড়া পর্তুগালের এসসি ব্রাগা, স্পেনের মালাগা সিএফে শেয়ার রয়েছে তার পরিবারের সদস্যদের।

২০২২ সালে বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করেছে কাতার। এই টুর্নামেন্টকে সফল করতে গত ১২ বছরে ৩০ কোটি রুপি বিনিয়োগ করেছে দেশটি।

 

একাত্তর/আরএ
কাতারের রাজপরিবারের কাছ থেকে ‘উপহার’ হিসেবে পাওয়া এবং পরে মার্কিন জনগণের টাকায় খোলনলচে বদলে ফেলা ‘এয়ার ফোর্স ওয়ান’ উড়োজাহাজে অবশেষে প্রথমবার রাজকীয় উড়াল দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
মার্কিন-ইরান রক্তক্ষয়ী সংঘাতের তিন মাস পেরিয়ে পরিস্থিতি যখন চরম অবনতির দিকে যাচ্ছে, ঠিক তখনই তেহরানকে অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে কোণঠাসা করতে এক অভিনব ও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ওয়াশিংটন। কুয়েত ও...
ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান যুদ্ধ অবসানের আলোচনা চলাকালীন এক নতুন ও বিস্ফোরক ভূরাজনৈতিক শর্ত জুড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি জানিয়েছেন, ইরানের সাথে কোনো চূড়ান্ত...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর