সপরিবারে ‘অজ্ঞাত স্থানে’ সরিয়ে নেয়া হলো মার্কিন ভাইস প্রেসিডেন্টকে

আপডেট : ০২ মার্চ ২০২৫, ০২:০১ পিএম

স্কি ছুটিতে থাকা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার পরিবারকে ‌‘অজ্ঞাত স্থানে’ সরিয়ে নেয়া হয়েছে।

পরিবারের সঙ্গে ভারমন্ট রাজ্যে ছুটিতে গেলে শনিবার (১ মার্চ) একদল ইউক্রেন সমর্থক বিক্ষোভকারী তাকে ঘিরে ফেলেন। ফলে সেই ছুটি বাধাগ্রস্ত হয়। ওভাল অফিসে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে উত্তেজনাপূর্ণ বৈঠকের পরই এই বিক্ষোভ শুরু হয়।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, জেলেনস্কির সঙ্গে বৈঠকের ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে স্থানীয় সময় শনিবার স্কি ছুটি কাটাতে পরিবারসহ ভারমন্ট রাজ্যে যান জেডি ভ্যান্স। তবে সেখানে কয়েকশ’ ইউক্রেনপন্থি বিক্ষোভকারীদের সম্মুখীন হন জেডি ভ্যান্স।

বিক্ষোভকারীরা ভ্যান্সকে উদ্দেশ্য করে তীব্র ভাষায় গালিগালাজ করে। অনেকে হাতে প্ল্যাকার্ড ধরেছিলেন। যেখানে লেখা ছিল ‘নাৎসি স্কাম’, বিশ্বাসঘাতক ‘রাশিয়ায় গিয়ে স্কি কর।’

এছাড়া ভ্যান্স উদ্দেশ্য কয়েক জনকে বলতে শোনা যায়, ‘তোমার কি লজ্জা নেই, ইউক্রেনকে সমর্থন করুন।’

ফক্স নিউজ বলছে, প্রাথমিকভাবে ভ্যান্স পরিবারসহ যে চার তারকা হোটেলে থাকার পরিকল্পনা করেছিলেন নিরাপত্তার স্বার্থে তাকে অন্য একটি হোটেলে নিয়ে যাওয়া হয়েছে। তবে, তাকে কোথায় নেয়া হয়েছে তা জানা যায়নি।

গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকে তীব্র বাকবিতণ্ডা হয়েছে। ওভাল অফিসে শুরু হওয়া বৈঠকে কয়েক মিনিটের মধ্যেই বাকযুদ্ধ শুরু হয়।

এদিন ইউক্রেনের বিরল খনিজসম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সইয়ের কথা থাকলেও দুই নেতার মধ্যে বাগবিতণ্ডার পর সেটি আর হয়নি।

একাত্তর/আরএ
আমেরিকা ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে দুই দেশের কূটনীতিবিদরা একটি বড় ধরনের সমঝোতা স্মারক স্বাক্ষরের একেবারে দ্বারপ্রান্তে এসে পৌঁছেছেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে এবং শত্রুতা অবসানের লক্ষ্যে সমঝোতা আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে...
ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের তৈরি এক ‘বিস্ফোরক’ নীলনকশা এবার ভেস্তে দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তেহরানের শাসনব্যবস্থা গুঁড়িয়ে দেওয়ার লক্ষ্যে মোসাদ প্রধান ডেভিড বার্নিয়ার সাজানো...
তেহরানকে কোনো ধরনের ছলচাতুরীর আশ্রয় না নেয়ার বিষয়ে সতর্ক করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, তিনি ইরানের সঙ্গে ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনার ব্যাপারে আশাবাদী এবং সে লক্ষ্যে আলোচনায়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর