পরমাণু ইস্যুতে সংলাপকে বিকল্প হিসেবে দেখছে চীন-রাশিয়া-ইরান

আপডেট : ১৫ মার্চ ২০২৫, ০২:৪২ পিএম

ইরানের পরমাণু ইস্যু নিয়ে বেইজিংয়ে চীন, রাশিয়া ও ইরানের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে যোগাযোগ জোরদার ও পরমাণু ইস্যুতে আলোচনা পুনরায় শুরু করার পথ প্রশস্ত করার প্রস্তাব এসেছে।

বার্তা সংস্থা সিনহুয়া জানায়, স্থানীয় সময় শুক্রবার (১৪ মার্চ) বেইজিংয়ের বৈঠকে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মা ঝাওক্সু সভাপতিত্ব করেন। এতে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী রিয়াবকভ সের্গেই আলেক্সিভিচ ও ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি অংশ নেন।

বৈঠকের পর যৌথ এক বিবৃতিতে তিন দেশ সমস্ত বেআইনি একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তারা পারস্পরিক শ্রদ্ধার নীতির ওপর ভিত্তি করে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পৃক্ততা এবং সংলাপই একমাত্র কার্যকর ও বাস্তবসম্মত বিকল্প হিসেবে পুনর্ব্যক্ত করেছে।

বৈঠকে ইরান পুনর্ব্যক্ত করে, তাদের পরমাণু কর্মসূচি কেবল শান্তির উদ্দেশ্যে, পরমাণু অস্ত্র উন্নয়নের জন্য নয়। চীন ও রাশিয়া ইরানের এই বক্তব্যকে স্বাগত জানায়।

একাত্তর/আরএ
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর