হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অনুদান বন্ধ করে ট্রাম্পের শাস্তি

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০৬:০৩ পিএম

হোয়াইট হাউজের দাবি প্রত্যাখ্যান করার পর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক কোটি ডলারের ফেডারেল তহবিল আটকে দেয়ার ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

দেশটির শিক্ষা অধিদপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, হার্ভার্ড যে বিবৃতি দিয়েছে, তাতে তাদের মানসিকতা প্রকাশ পাচ্ছে।

ট্রাম্প প্রশাসনের দাবি, ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধের আবহে আমেরিকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ হয়েছে। সেসব জায়গায় ইহুদি-বিদ্বেষের পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঠিকভাবে কাজ করছে না বলে তাদের অভিযোগ।

এই পরিস্থিতিতে ইহুদিবিদ্বেষ বন্ধ করতে কী কী করতে হবে, তার একটা তালিকা প্রশাসনের পক্ষ থেকে পাঠানো হয়। সেখানে বেশ কিছু শর্তের কথা বলা হয়েছিলো। না মানলে আর্থিক সাহায্য বন্ধের হুমকিও দেয়া হয়। 

ডয়চে ভেলের খবরে বলা হয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত মানতে চায়নি। শিক্ষা দপ্তরের পাঠানো শর্তসহ তালিকায় বলা হয়েছিলো, ক্যাম্পাসে ইহুদি-বিদ্বেষের বিরুদ্ধে লড়াই করতে প্রশাসনে, নিয়োগের ক্ষেত্রে এবং ভর্তি প্রক্রিয়ায় বদল আনতে হবে। তার কয়েক ঘণ্টার মধ্যেই সন্ধ্যায় ট্রাম্প প্রশাসন হার্ভার্ডকে আর্থিক সাহায্য দেয়া বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করে।

হার্ভার্ড জানিয়ে দেয়, হোয়াইট হাউস তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।

ট্রাম্প প্রশাসনের চাপ উপেক্ষা করে নীতি পরিবর্তন না করার সিদ্ধান্ত হার্ভার্ডই প্রথম নিলো। তাদের দাবি, ট্রাম্প প্রশাসনের দাবি মানা হলে, বিশ্ববিদ্যালয়ের অনেক বিষয়ের নিয়ন্ত্রণ সরকারের হাতে চলে যাবে।

একাত্তর/আরএ
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা এক মাসেরও বেশি সময় পর নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এআই-জেনারেটেড (কৃত্রিম...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার বিশাল খনিজ তেল সম্পদের এক-পঞ্চমাংশের  নিয়ন্ত্রণ নিতে একটি নজিরবিহীন অর্থনৈতিক ও কূটনৈতিক উদ্যোগের ঘোষণা দিয়েছেন। এর উদ্দেশ্য হলো আমেরিকান...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চলমান সংঘাত নিরসনে তেহরানকে আলোচনার টেবিলে ফিরে আসার জন্য তিনি কোনো সময়সীমা নির্দিষ্ট করে দেননি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর