ভারত-পাকিস্তানকে যোগাযোগ শুরু করার আহ্বান যুক্তরাষ্ট্রের

আপডেট : ০১ মে ২০২৫, ০১:০৯ পিএম

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তান এবং ভারতের সাথে যোগাযোগ করেছেন। বুধবার (৩০ এপ্রিল) মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, মার্কো রুবিও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে গত ২২শে এপ্রিল ভারত-শাসিত কাশ্মীরের পহেলগামে ঘটে যাওয়া হামলার নিন্দা জানাতে বলেছেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বুধবার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তান ও ভারতের কর্মকর্তাদের সাথে ফোনে কথা বলেছেন এবং তাদের উত্তেজনা কমিয়ে পারস্পরিক যোগাযোগ পুনরায় শুরু করতে বলেছেন।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই নৃশংস হামলার তদন্তে সহযোগিতা করার জন্য পাকিস্তানি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

পাকিস্তানকে ভারতের সঙ্গে উত্তেজনা কমাতে, সরাসরি যোগাযোগ পুনরায় চালু করতে এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে কাজ করতে বলেছেন তিনি।

দুই দেশের নেতারা এই হামলার জন্য সন্ত্রাসীদের জবাবদিহিতার আওতায় আনার অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন বলেও মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে।

শেহবাজ শরীফের সাথে আলোচনার পর বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্করের সঙ্গেও ফোনে কথা বলেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্যমতে, মার্কো রুবিও ভারতকে উত্তেজনা কমাতে এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পাকিস্তানের সাথে কাজ করতে বলেছেন।

তিনি পহেলগামে সন্ত্রাসী হামলায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সাথে সহযোগিতা করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

বৃহস্পতিবার সকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এক্স হ্যান্ডেলে তার অ্যাকাউন্টে দেয়া এক বিবৃতিতে বলেছেন, তিনি বুধবার তার মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে পহেলগাম হামলার বিষয়ে কথা বলেছেন।

একাত্তর/আরএ
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর