বাংলাদেশে বিএসএফের পুশইন নিয়ে মমতার ক্ষোভ

আপডেট : ১৭ জুন ২০২৫, ০৭:৪৭ পিএম

ভুয়া নথিতে ভারতে থাকা অবৈধবাসীদের বাংলাদেশে ফেরত পাঠাতে গত কয়েক মাস ধরেই দেশটির বিভিন্ন রাজ্যে চলছে ধরপাকড়। তবে অভিযোগ উঠেছে, শুধু বাংলায় কথা বলার জন্য পশ্চিমবঙ্গের ভারতীয়দের বাংলাদেশে পাঠানো হচ্ছে। আর এ ঘটনায় পশ্চিমবঙ্গের বিধানসভায় বিজেপিকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

বিধানসভার অধিবেশনে সোমবার তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, বাংলায় কথা বললেই সবাইকে ধরে ধরে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে বিএসএফ। 

বিজেপিকে দায়ী করে মমতা বলেন, যেসব জায়গায় বিজেপির ‘ডাবল ইঞ্জিন’ সরকার রয়েছে, সেখানেই এই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে।

ঘটনার শুরু, কয়েক মাস আগেই। ভুয়া নথিতে ভারতে থাকা অবৈধবাসীদের ধরপাকড় শুরু হয়েছে মহারাষ্ট্র, দিল্লি, আসামসহ বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে। এনিয়ে আলোচনা এবং সমালোচনাও হয়েছে যথেষ্ট। 

এর মধ্যেই ভারতের মহারাষ্ট্রে কাজ করতে যাওয়া তিন পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে আটক করে প্রশাসনকে না জানিয়েই তাদের পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয় মুম্বাই পুলিশ। 

পরে ঘটনাটি পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদের নজরে এলে রাজ্য প্রশাসনের উদ্যোগে সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে পতাকা বৈঠক করে ওই তিন জনকে আবারও ভারতে ফিরিয়ে আনা হয়। তারা পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে দাবি করা হচ্ছে। 

বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে কাজে যাওয়া উত্তর ২৪ পরগনা জেলার বাগদার এক শ্রমিক দম্পতিকে বাংলাদেশে ফেরত পাঠানোর পর এখনো বাংলাদেশেই আছেন  

উদ্বেগে রয়েছেন ওই দম্পতির স্বজনরা। ভারতীয় পরিচয়পত্র দেখার পরেও মহারাষ্ট্র পুলিশ তাদের বাংলাদেশে পাঠিয়েছে অভিযোগ করে দম্পতিকে ফেরানোর জন্য সরকারি হস্তক্ষেপ দাবি করেছে পরিবার।

শুধুমাত্র বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশে পাঠানোর এ ঘটনায় উদ্বিগ্ন পরিযায়ী শ্রমিকরা। সরকারের কাছে দাবি জানান হয়রানি বন্ধের।

এআরএস
রাজনৈতিক দলগুলো সাধারণত নির্বাচনে হারলেও টিকে থাকে। কিন্তু তারা যে জিনিসটির মুখোমুখি হয়ে সবচেয়ে বেশি অস্তিত্বের সংকটে পড়ে, তা হলো- হঠাৎ করে ক্ষমতার মসনদ হারানো। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য...
বিধানসভায় সই কেলেঙ্কারি কাণ্ডে কালীঘাটে পৌঁছে গেল সিআইডি।‌ এখানে ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে  মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে মঙ্গলবার বিকেলেই পৌঁছে যান সিআইডি কর্মকর্তারা। মমতার বাড়ির...
বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে পরাজয়ের মাত্র এক মাসের মধ্যেই কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তৃণমূল কংগ্রেস। গত মঙ্গলবার কলকাতার রাস্তায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না...
দলের অভ্যন্তরে তীব্র ফাটল আর রাজনৈতিক ডামাডোলের আবহেই মঙ্গলবার কলকাতার রাজপথে নেমে সরাসরি বিজেপিকে উৎখাতের ডাক দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াই চ্যানেলের ধর্নামঞ্চ থেকে স্বভাবসিদ্ধ...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর