ট্রাম্পকে কঠোর সতর্কবার্তা পাঠালেন খামেনি

আপডেট : ১৮ জুন ২০২৫, ০৫:৪৫ পিএম

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতে আমেরিকা সামরিক হস্তক্ষেপ করলে নিঃসন্দেহে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে।

তিনি বলেন, ইরানের জনগণ এবং এর ইতিহাস সম্পর্কে যারা জানে, তারা কখনই এই জাতির সাথে হুমকির ভাষায় কথা বলেন না, কারণ ইরানিরা আত্মসমর্পণ করতে জানে না। ইরান কখনোই আপস করবে না।

বুধবার (১৮ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলেন, ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইসরাইলের হামলায় যোগ দিলে আমেরিকা অপূরণীয় ক্ষতির মুখে পড়বে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ইরান কখনই আত্মসমর্পণ করবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে বলার পর খামেনির এই বার্তা এলো।

এর আগে, এক্স হ্যান্ডেলে দেয়া পোস্টে আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, জায়নবাদীদের সঙ্গে ইরান কখনোই আপস করবে না। আমরা জায়নবাদীদের প্রতি কোনো দয়া দেখাবো না।

তার এমন হুঁশিয়ারির মধ্যেই ইরানে নতুন করে হামলা চালায় ইসরাইল। তেহরানের কাছে একটি মিসাইল উৎপাদন কেন্দ্রে হামলা চালানো হয়। এছাড়া তেহরানের ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়ও ইসরাইলি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

মঙ্গলবার রাতে ইরানও নতুন করে ইসরাইলে হামলা চালিয়েছে। হামলার আগে তেল আবিবের বাসিন্দাদের সরে যেতে বলেন ইরানি কর্মকর্তারা। এ দফায় ইসরাইলি বিমানঘাঁটি লক্ষ্য করে ‘ফাত্তাহ-১’ নামের হাইপারসনিক মিসাইল ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীও (আইডিএফ) বলেছে, তারা ইরান থেকে নতুন করে ছোড়া মিসাইল শনাক্ত করেছে।

যুক্তরাষ্ট্রে বিবিসির অংশীদার সিবিএস নিউজ জানিয়েছে, ইসরাইলের সঙ্গে যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফারদোর মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রগুলোয় হামলা চালানো হতে পারে।

একাধিক সূত্রের বরাত দিয়ে সিবিএস নিউজ বলছে, হামলার বিষয়টি নিয়ে হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে আলোচনা হওয়ার কথা ছিল। তবে ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টারা ইরানে হামলার ব্যাপারে এখনো পুরোপুরিভাবে ঐকমত্যে পৌঁছাতে পারেননি।

এআরএস
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর