যুদ্ধবিরতি ঘোষণার মধ্যেই ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত তিন

আপডেট : ২৪ জুন ২০২৫, ১১:১৫ এএম

ইরান ও ইসরাইল একটি ‘পর্যায়ক্রমিক’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এই ঘোষণার পরপরই ইসরাইলকে লক্ষ্য করে বেশ কয়েকটি মিসাইল ছুড়েছে ইরান। দখলদারদের সামরিক বাহিনী-আইডিএফ বলছে, নতুন করে চালানো এ হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। 

স্থানীয় সময় মঙ্গলবার (২৪ জুন) সকালে ইসরাইলের বেশ কয়েকটি শহর লক্ষ্য করে এ হামলা চালানো হয়।   

ইসরাইলের জরুরি পরিষেবা বিভাগ ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, দক্ষিণ ইসরাইলের বিয়ার শেভা শহরে একটি আবাসিক ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত হয়েছেন। 

হামলায় ৪০ বছর বয়সী একজন পুরুষ, ৩০ বছর বয়সী একজন নারী এবং ২০ বছর বয়সী এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 

উদ্ধারকারীরা বলছে, হামলায় বেশ কয়েকটি বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে। 

এদিকে ইরানের মিসাইল হামলা ঠেকাতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলেও জানিয়েছে আইডিএফ। 

তেল আবিবসহ অধিকাংশ শহরের সাধারণ মানুষকে সতর্ক করতে সাইরেন বাজানো হয়েছে। সাইরেন শোনার সাথে সাথে সবাইকে নিরাপদ আশ্রয়ে সরে যাবার নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত তাদের সেখানেই অবস্থান করতে বলা হয়েছে। 

এর আগে ট্রাম্প তার নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে লেখেন, ইসরাইল ও ইরানের মধ্যে সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতির ব্যাপারে পূর্ণ সমঝোতা হয়েছে। তবে ট্রাম্পের এমন ঘোষণার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি তেহরান বা তেল আবিব। 

আরবিএস
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর