পাকিস্তানে পোষা সিংহের আক্রমণে মা ও তিন শিশু আহত 

আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০৩:৫৫ পিএম

পাকিস্তানে একটি পোষা সিংহের আক্রমণে এক নারী ও তার তিন সন্তান আহতের ভিডিও ভাইরাল হবার পর, প্রাণিটির মালিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। মালিকের বাসা থেকে পালিয়ে যাবার পর সিংহটি ওই নারী ও তার তিন শিশু সন্তানকে আক্রমণ করে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চর্চা শুরু হয়। সিংহের মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জোরালো হতে শুরু করে। 

পাকিস্তানের পূর্বাঞ্চলীয় লাহোর শহরের সেই নাটকীয় সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কীভাবে ভীত মানুষরা নিরাপদ আশ্রয়ের জন্য দৌড়াতে থাকা অবস্থায় একটি ছোট্ট সিংহ একটি কংক্রিটের দেয়াল টপকে এক নারীকে তাড়া করে এবং তিনি ভীত হয়ে এক পর্যায়ে রাস্তার উপর পড়েও যান।

কর্তৃপক্ষ জানিয়েছে, ওই নারী এবং তার পাঁচ ও সাত বছর বয়সী সন্তানদের হাতে এবং মুখে আঘাত লেগেছে, তবে তারা এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে। লাইসেন্স ছাড়াই একটি বন্য প্রাণি পালন এবং অবহেলার কারণে মালিকের বিরুদ্ধে অভিযোগ ঠুকেছে। সিংহটিকে আটক করে একটি বন্যপ্রাণি পার্কে রাখা হয়েছে।  

পাকিস্তানে পোষা প্রাণি হিসেবে বড় বিড়াল মর্যাদার প্রতীক। এজন্য সিংহ, চিতা, বাঘ, পুমা ও জাগুয়ারকে নিবন্ধন করে অনেকে। তবে প্রাণি প্রতি এককালীন ৫০ হাজার রুপি ফি প্রদান করা বাধ্যতামূলক। এই প্রাণিকে শহরের সীমানার বাইরে রাখার বিধান রয়েছে।  

পাঞ্জাব প্রদেশে অবস্থিত লাহোর পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর। আগত তিন শিশুর বাবা দাবি করেছেন, বুধবার সিংহটি যখন তার স্ত্রী ও সন্তানের ওপর আক্রমণ চালায়, তখন মালিকরা পাশেই দাঁড়িয়ে ছিলেন। তিনি বলেন, তারা সিংহটিকে আটকানোর জন্য কিছুই করেননি।

ভিডিওতে দেখা গেছে, নারী নিজেকে তুলে নিয়ে আশপাশের মানুষদের সাহায্য চাইতে দৌড়ে যাচ্ছেন, যাদের মধ্যে কয়েকজনকে আতঙ্কিত হয়ে দৌড়াতে দেখা গেছে।

ঘটনার কয়েকদিন পর, পাঞ্জাবের কর্তৃপক্ষ অবৈধ বন্যপ্রাণী দখলের বিরুদ্ধে অভিযান শুরু করে। তারা পাঁচজনকে গ্রেপ্তার করেছে এবং ১৩টি সিংহ উদ্ধার করেছে।

জানুয়ারাতে, একজন পাকিস্তানি ইউটিউবারকে অবৈধভাবে সিংহ শাবক রাখার জন্য শাস্তি হিসেবে পশু কল্যাণমূলক ভিডিও তৈরি করার নির্দেশ দেয়া হয়েছিল। রজব বাট, যার ৫৬ লক্ষ গ্রাহক রয়েছে, তাকে বিয়ের উপহার হিসেবে শাবকটি দেওয়া হয়েছিলো।

এআরএস
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) অভিযোগ করেছে, পরিকল্পিত মহাসমাবেশকে সামনে রেখে শেহবাজ শরিফ সরকার ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের নেতৃত্বাধীন...
পাকিস্তানে বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রস্তাবিত মহাসমাবেশ ও বিক্ষোভ কর্মসূচির ঠিক মুখে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা...
পাকিস্তানের অশান্ত উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাটে পুলিশ লাইন্স চত্বরে জুমার নামাজ চলার সময় এক ভয়াবহ আত্মঘাতী গাড়ি বোমা হামলা ও বন্দুকযুদ্ধে অন্তত ২৭ জন নিহত হয়েছেন, যার মধ্যে...
পাকিস্তানের অশান্ত উত্তর-পশ্চিমাঞ্চলের একটি পুলিশ সদর দপ্তরের মসজিদে জুমার নামাজ চলাকালীন এক ভয়াবহ গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১৫ জন নিহত এবং ৫০ জনেরও বেশি মারাত্মকভাবে আহত হয়েছেন। আফগান সীমান্ত...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তাঁর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে এক বিরল ইতিহাস গড়েছেন। এ বিশ্ব সংস্থার সাধারণ বিতর্কের ৮১তম অধিবেশনে তিনি তাঁর প্রথম ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আর্থ-সামাজিক রূপান্তরের ক্ষেত্রে নারীরা সরকারের সব পরিকল্পনার অগ্রভাগে রয়েছেন।তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। এই নারীদের আত্মনির্ভরশীল করে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে শিক্ষাখাতে জিডিপি বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর