আইএইএ’র সঙ্গে সহযোগিতা হবে ‘নতুন রূপে’: ইরান

আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১০:২৪ এএম

ইরান কূটনৈতিক সমাধানের পথে আগ্রহী বলে ইঙ্গিত দিয়ে জানিয়েছে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ)’র সঙ্গে তাদের সহযোগিতা ‘নতুন রূপে’ চালু হবে।

গত মাসে ইসরাইল ও ইরানের মধ্যে ১২ দিনের যুদ্ধের ফলে তেহরান ও জাতিসংঘ পরমাণু সংস্থার সম্পর্ক জটিল হয়ে ওঠে।

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক আলোচনা পুনরারম্ভের লক্ষ্যে একটি বৈঠক হওয়ার কথা ছিলো। ঠিক তার আগেই ইসরাইল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাসহ আবাসিক এলাকাতেও হামলা চালায়। হামলার পর সেই আলোচনা থেমে যায়।

এএফপির খবরে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শনিবার (১২ জুলাই) বলেছেন, আইএইএ’র সঙ্গে আমাদের সহযোগিতা বন্ধ হয়নি, তবে এটি এখন থেকে নতুন রূপে চলবে।

তিনি জানান, জুলাইয়ের শুরুতে আনুষ্ঠানিকভাবে আইএইএ’র সঙ্গে সহযোগিতা স্থগিত করার পর সাইট পর্যবেক্ষণের অনুরোধগুলো ‘কেস-বাই-কেস’ ভিত্তিতে মূল্যায়ন করা হবে, এবং এটি ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ দ্বারা নিয়ন্ত্রিত হবে।

আলাপ-আলোচনার বিষয়ে আরাকচি বলেন, কোনো বৈঠকের আগে আমরা সময়, স্থান, কাঠামো, বিষয়বস্তু ও প্রয়োজনীয় নিশ্চয়তা সবকিছুই খতিয়ে দেখছি।

তিনি জোর দিয়ে বলেন, আলোচনার বিষয় শুধুমাত্র পরমাণু কর্মসূচি ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে তাতে আন্তর্জাতিক আস্থা স্থাপন হবে। সামরিক সক্ষমতা আলোচনার বিষয় নয়। অন্য কোনো বিষয় আলোচনার মধ্যে আসবে না।

একাত্তর/আরএ
ইরানে চলমান মার্কিন আগ্রাসনে কয়েকটি ঘটনায় যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে বলে দাবি করেছে জাতিসংঘের ইরানবিষয়ক স্বাধীন আন্তর্জাতিক তথ্য-অনুসন্ধান মিশন।
মধ্যপ্রাচ্যে ছয় মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাত এবার চরম সংকটময় মোড় নিয়েছে। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়ে রক্ষণাত্মক অবস্থানে থাকা সৌদি আরব এখন...
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাত মাস ধরে চলা যুদ্ধ নতুন এক রক্তক্ষয়ী মোড়ে এসে দাঁড়িয়েছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সৌদি আরবে রকেট ও ড্রোন হামলা এবং জবাবে সৌদি বিমান বাহিনীর ইয়েমেনে নির্বিচারে...
ইরান যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর অত্যাধুনিক অস্ত্রের মজুতে ঘাটতি দেখা দিয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান, সামরিক ঘাঁটি ও কূটনৈতিক স্থাপনার ক্ষয়ক্ষতির চিত্র প্রথমবারের মতো প্রকাশ্যে...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ এবং নিজের...
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে নৌকা ডুবিতে আট বাংলাদেশির মৃত্যু হয়। এ ঘটনায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
দেশের বিভিন্ন শ্রেণির এক হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সহযোগিতা চেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর