মিয়ানমারের জাতীয় নির্বাচনের স্বচ্ছতা নিয়ে সংশয় 

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০১:৫৫ পিএম

আগামী ডিসেম্বর মধ্যে মিয়ানমারে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিতে শুরু করেছে দেশটির জান্তা সরকার। তবে অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করলেও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঠিকই দায়িত্বে থাকছেন মিন অং হ্লাইং। এছাড়া দেশটির শীর্ষ পর্যায়েও হচ্ছে না রদবদল ফলে গণতান্ত্রিক নিয়ম কতটা মানা হবে এবং সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের প্রত্যাশা পূরণ হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।

জান্তা সরকারের চার বছরের সামরিক শাসন ও দীর্ঘ দমন-পীড়নের পর যখন এলো নির্বাচনের ঘোষণা তখনো খুশি নয় বিরোধীরা, আপত্তি তুলছে মানবাধিকার সংস্থাগুলো। কারণ ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দায়িত্বে থেকে নির্বাচন কতটা স্বচ্ছ হবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। 

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, অভ্যুত্থানের পর থেকে জান্তা বাহিনী ছয় হাজারের বেশি মানুষকে হত্যা করেছে। বিচার ছাড়া আটক করা হয়েছে বিশ হাজারের বেশি মানুষকে। অভ্যন্তরীণ বাস্তুচ্যুতের সংখ্যা ৩৫ লাখের বেশি। দেশটির মানবাধিকার ও আইনশৃঙ্খলার টালমাটাল পরিস্থিতিতে নির্বাণ অনুষ্ঠিত হলে তা কতটুকু গ্রহণযোগ্যতা পাবে তা নিয়ে আশঙ্কায় আন্তর্জাতিক মহল। 

আসন্ন নির্বাচনকে প্রহসন বলেছে পশ্চিমা বিশ্ব। অনেকেই একে দেখছেন জেনারেলদের ক্ষমতা পাকাপাকি করার কৌশল হিসেবে। এরই মধ্যে ডিসেম্বরের নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে বিরোধী দলগুলো। তাদের দাবি সেনা প্রধানের ছত্রছায়ায় থাকা অন্তর্বর্তী সরকারে প্রাধান্য পাবে সামরিক বাহিনীর অনুগত প্রার্থীরা। ফলে নির্বাচনে দঁড়াতে অনেকেই দেখাচ্ছেন অনাগ্রহ। 

মিয়ানমার বিষয়ক স্বাধীন বিশ্লেষক ডেভিড ম্যাথুসনের মতে ক্ষমতা হস্তান্তর বাণিজ্যিক রূপান্তর মাত্র। এতে দেশটির অভ্যন্তরে কোনো পরিবর্তন হয়নি। এছাড়া বিদ্রোহী গোষ্ঠীদের সাথে তীব্র লড়াইয়ের প্রভাবও প্রকট মিয়ানমারে। 

গত বছর ভোটার তালিকা তৈরির জন্য একটি জনশুমারি করে জান্তা সরকার। এতে ৩৩০ টি টাউনশিপের মাঝে ১৪৫ টির তালিকা শেষ করা হয়। এতে দেশটির বহু অঞ্চলে জান্তা সরকারের নিয়ন্ত্রণ না থাকার বিষয়টি স্পষ্ট হয় । 

এদিকে নির্বাচনের প্রস্তুতি হিসেবে ৬৩ টি টাউনশিপে আইনশৃঙ্খলা নিশ্চিতে সামরিক শাসন জারি করেছে জান্তা সরকার। বর্তমানে ৬৩টি টাউনশিপের মাঝে ৪৬টি আছে বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে। বাকি ১৬ টির মাঝে শুধু শহর অঞ্চল জান্তা বাহিনীর নিয়ন্ত্রণে। কিছু এলাকার দখল নিতে এখনো চলছে সংঘর্ষ।

দেশটির ইউনিয়ন নির্বাচন কমিশনের তথ্যমতে২৬৭ টাউনশিপে নির্বাচন করার পরিকল্পনা রয়েছে জান্তার। বিশ্লেষকদের মতে আগামী কয়েক মাসের মধ্যে হাতছাড়া অঞ্চলগুলো নিয়ন্ত্রণ নিতে না পারলে ওইসব এলাকায় নির্বাচন করা সম্ভব হবে না জান্তা সরকারের।     

আরবিএস
প্রকৃতির তাণ্ডবে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশ। থাইল্যান্ড, ভারত এবং মিয়ানমারে টানা মুষলধারে বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ১৩০ জনের মর্মান্তিক...
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের যুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর এক নৃশংস ও রক্তক্ষয়ী বিমান হামলায় অন্তত ৩৩ জন নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন। সোমবার রাখাইনের উত্তরাঞ্চলীয় ক্যাওকটাউ শহরের...
চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং শুক্রবার দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পাঁচ বছর পর তিনি বেসামরিক পদে থেকে শাসন অব্যাহত রাখছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর