টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে মৃত তিন

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৩:৫৯ পিএম

যুক্তরাষ্ট্রের আবারও বন্দুকবাজির ঘটনা! এবার টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে একটি টার্গেট স্টোরে এক বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ বিষয়ে এরইমধ্যে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। 

আল-জাজিরার এক প্রতিবেদনে জানিয়েছে, পুলিশ সন্দেহভাজনকে একজন শেতাঙ্গ পুরুষ হিসেবে শনাক্ত করেছে, যার পরনে ছিল শর্টস ও ফুলের নকশার শার্ট। বন্দুক হামলার পর ঘটনাস্থলের আশপাশের কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয় এবং ওই ব্যক্তির কাছাকাছি না যেতে স্থানীয়দের সতর্ক করা হয়।

যুক্তরাষ্ট্রের ডিসকাউন্ট ডিপার্টমেন্ট শপ টার্গেটের পার্কিং লটে এ ঘটেছে। পার্কিংয়ে লটে ঢুকে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে একটি গাড়ি চুরি করে পালিয়ে যায়। রাস্তায় বড়সড় একটি দুর্ঘটনা ঘটিয়ে গাড়িটি বিধ্বস্ত হলে, একটি গাড়ির শোরুম থেকে আরো একটি গাড়ি চুরি করেন তিনি। 

পরে, তাকে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় তিনজনকে পায় উদ্ধারকর্মীরা। হাসপাতালে পাঠানোর আগেই ঘটনাস্থলেই নিহত হন দুজন। আরেকজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি বলে জানানো হয়েছে।

এ ঘটনার মাত্র দুই সপ্তাহ আগেই মিশিগানে ওয়ালমার্টের একটি শপিং মলে ১১জনকে ছুরিকাঘাত করে এক ব্যক্তি। সন্ত্রাসবাদ ও হত্যাচেষ্টার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, গত জুলাইয়ে নিউইয়র্কের মিডটাউনে ২৭ বছর বয়সী এক ব্যক্তি পাঁচজনকে গুলি করে হত্যা করেন। শহরটিতে গত ২০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ গুলির ঘটনা হিসেবে বলা হচ্ছে।

বন্দুক সহিংসতা সংক্রান্ত জরিপ সংস্থা ‘গান ভায়োলেন্স আর্কাইভস’-এর তথ্যমতে, ২০২৫ সালে এখন পর্যন্ত বন্দুক সহিংসতার ঘটনা হয়েছে ২৬৯টি, এসব ঘটনায় মৃত্যু হয়েছে ৯ হাজার ১৪৩ জনের।

এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর