গাজাবাসীদের জন্য রোজা থাকছেন ৫০ দেশের ১৫০ আলেম

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০২:৫০ পিএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মানুষের জন্য বৃহস্পতিবার রোজা রাখবেন বিশ্বের ৫০টি দেশের ১৫০ জন আলেম। এছাড়া রোজা রাখার সুন্নতকে পুনর্জীবিত করার জন্যও এমন সিদ্ধান্ত নিয়েছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার।

তুর্কির সংবাদমাধ্যম ইয়ানি সাফাকের প্রতিবেদনে এ খবর জানিয়েছে। গত শুক্রবার তুরস্কে একটি সম্মেলনের জন্য জড়ো হয়ে তারা এ সিদ্ধান্ত জানান। সংস্থাটির প্রেসিডেন্ট প্রফেসর ড. আলী আল-কারদাঘি বলেন, ৫০ দেশের ১৫০ জন আলেম সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত নিয়েছেন।

সংস্থাটির প্রেসিডেন্ট প্রফেসর ড. আলী আল-কারদাঘি জানিয়েছে, ৫০ দেশের ১৫০ জন আলেম সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত নিয়েছেন। তারা তুরস্কে একটি সম্মেলনের জন্য জড়ো হয়েছেন। এই আলেম বলেছেন, গাজার মানুষকে ইসরাইল ইচ্ছাকৃতভাবে অভুক্ত, তৃষ্ণার্ত রেখেছে। 

তাদের কারণে গাজার মানুষ আজ ক্ষুধার্ত থাকছে। রোজা রাখার মাধ্যমে গাজার মানুষের প্রতি সংহতি জানানো হবে বলে জানান তিনি। গত ২২ আগস্ট তুরস্কের ইস্তাম্বুলে মুসলিম বিশ্বের পণ্ডিত ও আলেমদের নিয়ে সম্মেলন শুরু হয়। এটির মূল্য উদ্দেশ্য গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা এবং সেখানে ইসরাইলের আগ্রাসন বন্ধ করার জন্য একটি সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা। সম্মেলনটি আগামী ২৯ আগস্ট শেষ হবে।

সম্মেলন থেকে বিভিন্ন আহ্বান ও দাবি তুলে ধরেছেন তারা। অবিলম্বে গাজায় সম্পূর্ণ যুদ্ধবিরতি ঘোষণা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জোরালো আবেদন জানানো হয়েছে।

গাজায় পর্যাপ্ত খাদ্য, পানীয়, ওষুধ ও অন্যান্য জরুরি সামগ্রী পৌঁছানোর জন্য মানবিক করিডোর খুলে দিতে আহ্বান জানিয়েছেন তারা। মুসলিম উম্মাহকে গাজার জনগণের পাশে থাকার জন্য ঐক্যবদ্ধ হতে আহ্বান জানানো হয়েছে। ইসরায়েলের নেতাদের আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) অধীনে বিচারের মুখোমুখি করার জন্য আইনি পদক্ষেপ নেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়েছে।

এআরএস
মধ্যপ্রাচ্যের তিন মাসব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধ অবসানের লক্ষ্যে একদিকে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজিরবিহীন ও ঐতিহাসিক কূটনৈতিক তৎপরতা চলছে, অন্যদিকে তখন মাঠ পর্যায়ের বাস্তব চিত্র...
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে এক নজিরবিহীন ও ঐতিহাসিক কূটনৈতিক চমক দেখালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানপন্থী লেবানিজ সশস্ত্র...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার সামরিক সম্পর্ককে নজিরবিহীনভাবে আরও শক্তিশালী ও গভীর করতে মার্কিন আইনপ্রণেতারা নীরবে একটি প্রস্তাব এগিয়ে নিয়ে যাচ্ছেন। এমন এক সময়ে এই পদক্ষেপ নেয়া হচ্ছে, যখন ইসরাইলের...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অত্যাধুনিক বোমাবর্ষণ এবং কোটি কোটি ডলারের সামরিক কৌশলকে ‘বুলডোজার আর ডাম্প ট্রাকের’ মতো সাধারণ কিছু নির্মাণ সামগ্রী দিয়ে নস্যাৎ করে দিয়েছে ইরান। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর