ভেনেজুয়েলায় যেকোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪০ এএম

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় যে কোনো সময় হামলা চালাতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। এরইমধ্যে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে অবস্থিত স্বশাসিত দ্বীপ ও জনরাষ্ট্র পুয়ের্তো রিকোর ঘাঁটিতে এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই ভেনেজুয়েলায় মার্কিন হামলার শঙ্কা বেড়েছে।

স্থানীয় সময় শুক্রবার (৫ সেপ্টেম্বর) একাধিক মার্কিন সংবাদমাধ্যম জানায়, ভেনেজুয়েলায় সক্রিয় সংঘবদ্ধ মাদকচক্রের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হতে পারে। 

মার্কিন সরকারের একটি সূত্র জানিয়েছে, পুয়ের্তো রিকোর বিমানঘাঁটিতে অন্তত ১০টি যুদ্ধবিমান পাঠানো হচ্ছে। এগুলো মাদক চক্রের ওপর হামলায় ব্যবহার করা হবে। এই চক্রগুলোকে ‘মাদক-জঙ্গি’ হিসেবে তকমা দিয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করে বলেছেন, মার্কিনিরা জোরপূর্বক তার সরকারকে উৎখাতের পরিকল্পনা করছে। 

তিনি আরও বলেন, ভেনেজুয়েলায় সহিংস সরকার পরিবর্তনের পরিকল্পনা বাতিলের আহ্বান জানাচ্ছি আমি। যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব, শান্তির অধিকার এবং স্বাধীনতার প্রতি সম্মান দেখাতে হবে। 

পরিস্থিতি সামরিক সংঘাতের দিকে যেতে পারে এমন আশঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, ভেনেজুয়েলা সবসময় আলোচনা, সংলাপে আগ্রহী।

সম্প্রতি ক্যারিবীয় সাগরে পাঁচটি যুদ্ধজাহাজ ও কয়েক হাজার সেনা মোতায়েন করেছে ওয়াশিংটন।  

জবাবে ভেনেজুয়েলাও তার উপকূল রেখায় সামরিক জাহাজ ও ড্রোন পাঠিয়েছে। দেশটি তার জলসীমা এবং প্রতিরক্ষা জোরদারের জন্য হাজার হাজার মিলিশিয়া সদস্য নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে।

ওয়াশিংটনের অভিযোগ, মাদুরো নিজেই কোকেন পাচার চক্র 'কার্টেল দে লস সোলেস' এর নেতৃত্ব দেন। ট্রাম্প প্রশাসন এরইমধ্যে ওই সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠনের তালিকায় যুক্ত করেছে।

এর আগে মাদক পাচারের জন্য বিচার আওতায় আনতে মাদুরোকে ধরিয়ে দেওয়া বা এ সংক্রান্ত তথ্যের জন্য অর্থ পুরষ্কার ঘোষণা করে ওয়াশিংটন। সম্প্রতি সেই পুরস্কারের পরিমাণ দ্বিগুণ করে ৫০ মিলিয়ন মার্কিন ডলার করা হয়েছে। 

পাল্টা অভিযোগ তুলে মাদুরো প্রশাসন বলছে, ট্রাম্প ভেনিজুয়েলায় সরকারের পতন ঘটাতে চায়।  

২০১৩ সালে সমাজতান্ত্রিক নেতা হুগো শাভেজের উত্তরসূরি হিসেবে ক্ষমতা গ্রহণ করেন মাদুরো।

আরবিএস
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান তীব্র উত্তেজনা ও সামরিক সংঘাতকে ‘যুদ্ধ’ হিসেবে মানতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটন উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে দাবি করে...
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর পরপরই বড় ধরনের প্রশাসনিক রদবদল ঘটিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বিতর্কিত ও কঠোর অভ্যন্তরীণ নীতিগুলোর প্রধান কারিগর এবং দীর্ঘদিনের...
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয় ইরানের রাজনীতিতে এক নতুন মোড় এনে দিয়েছে। তেহরানের কট্টরপন্থী নেতারা মনে করছেন,...
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নিজের দল রিপাবলিকান পার্টি কংগ্রেসের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে পর্যদুস্ত হলেও ইরান যুদ্ধ নিয়ে নিজের নেয়া সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইলেন প্রেসিডেন্ট ডোনাল্ড...
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশসীমায় হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র ‘সফলভাবে’ প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। তবে এই আকাশযুদ্ধের ঠিক পরপরই রিয়াদের কিং...
ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক লক্ষ্য অর্জন এখনো সম্পূর্ণ হয়নি বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। তেহরান নতুন করে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ...
দেশে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা এবং বিচারবহির্ভূত সহিংসতার মাত্রা আশঙ্কাজনকহারে বৃদ্ধি পেয়েছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রকাশিত অক্টোবর মাসের পর্যবেক্ষণ প্রতিবেদনে দেশের...
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর