নেপালে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১২ পিএম

নেপালের তরুণ প্রজন্মের বিক্ষোভের মুখে পদত্যাগ করা প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির উত্তরসূরি খুঁজতে শুরু করেছেন দেশটির প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌডেল। এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত একটি সূত্রের বরাতে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে নেপালজুড়ে তরুণ প্রজন্মের দুর্নীতিবিরোধী ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এতে করে দেশটির নির্বাহী প্রধান পদ শূন্য হয়ে যায়।

মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রকাশ সিলওয়াল। প্রেসিডেন্টকে পাঠানো চিঠিতে প্রধানমন্ত্রী অলি শর্মা বলেন, বিদ্যমান সমস্যার রাজনৈতিক সমাধান খুঁজে পাওয়ার উদ্দেশে আমি প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছি। আজ থেকেই এটি কার্যকর হবে।

ফেসবুক ও ইউটিউবসহ কয়েকটি সমাজিক মাধ্যম বন্ধের জেরে সোমবার থেকে নেপালে বিক্ষোভের সূচনা হলে, অল্প সময়ের মধ্যে তা রূপ নেয় দুর্বার সরকারবিরোধী আন্দোলনে। নেপালের পার্লামেন্ট ভবনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গায় বিক্ষোভ-সমাবেশে মূলত জেন-জি প্রজন্মের তরুণরা নেতৃত্ব দেয়।

বিক্ষোভ দমনে পুলিশের দমন-পীড়নের জেরে ১৯ জন নিহত ও ৪০০ জনেরও বেশি গুরুতর আহত হয়। এই ঘটনার দায় নিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও কৃষিমন্ত্রী পদত্যাগ করেন। হতাহতের প্রতিবাদে মঙ্গলবার টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ শুরু করে নেপালি তরুণরা। এ সময় বিভিন্ন স্থাপনায় আগুন দেয় তারা। 

বিক্ষোভকারীরা সংসদ ভবন, নেতাদের বাসভবনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অফিস ভাঙচুর করার পর এবং অন্যান্য শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়লে, প্রধানমন্ত্রী ওলির পদত্যাগের ঘোষণা আসলেও, জেন-জি বিক্ষোভের উপর সোমবারের দমন-পীড়নের পর থেকে শুরু হওয়া বিক্ষোভ এখনও চলমান আছে। 

নেপালি কংগ্রেস পার্টির সমর্থনে গত বছরের জুলাইয়ে চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা ওলি বিক্ষোভ দমনে বল প্রয়োগের কারণে চাপের মুখে পড়েন। বিক্ষোভকারীরা ও অধিকার গোষ্ঠীগুলো নিরস্ত্রদের বিরুদ্ধে প্রাণঘাতী বল প্রয়োগের অনুমোদনের জন্য তার প্রশাসনকে দায়ী করেছিল।

তার পদত্যাগের মাধ্যমে ওলির রাজনৈতিক জীবনের সমাপ্তি ঘটললো বলে মনে করা হচ্ছে। তিনি ২০১৫-১৬, ২০১৮-২১, ২০২১ সালে সংক্ষিপ্ত সময়ের জন্য এবং সবশেষ ২০২৪ সালের জুলাই থেকে এই মঙ্গলবার পদত্যাগ পর্যন্ত ক্ষমতায় ছিলেন।

দৃঢ়চেতা মনোভাব এবং জাতীয়তাবাদী নীতির জন্য পরিচিত ওলি স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন। কিন্তু ক্রমবর্ধমান অস্থিরতায় সামাল দিতে ব্যর্থ হওয়া ওলির সরকারের বিরুদ্ধে দ্রুত কর্তৃত্ববাদের অভিযোগ উঠতে শুরু করে। তিনি দুর্নীতি দমনেও সফলতা দেখাতে পারেননি। 

মঙ্গলবার কাঠমান্ডু এবং সারা দেশে বিক্ষোভ অব্যাহত ছিল, বিক্ষোভকারীরা পদ্ধতিগত সংস্কার এবং জবাবদিহিতা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এমন পরিস্থিতির মধ্যে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছেন নেপালের প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌডেল।

এআরএস
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রস্তাবিত ‘যন্তর মন্তর ২.০’ বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কার্যত লডাউনে চলে গেছে ভারতের...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক অবরোধ ও পাল্টা অবরোধের মুখে ইরানের তেল রপ্তানি কার্যত স্থবির হয়ে পড়ার মধ্যে পদত্যাগ করেছেন দেশটির তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে ন্যাশনাল...
স্পেনে তীব্র আবাসন সংকট এবং এক বয়স্ক নারীকে বাড়ি থেকে উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট তীব্র রাজনৈতিক উত্তাপের জেরে আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। গত...
গত আগস্টের শেষের দিকে নেপাল ও তিব্বতের বিশাল এলাকায় নজিরবিহীন ও প্রলয়ংকরী বন্যা সৃষ্টি করা ভয়াবহ হিমবাহ ধসের পেছনে জলবায়ু পরিবর্তনের হাত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। সম্প্রতি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর