কাতারে হামলার জন্য নেতানিয়াহুর ওপর অসন্তুষ্ট ট্রাম্প

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:১০ পিএম

কাতারে হামাসের বিরুদ্ধে ইসরাইলের হামলার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর অসন্তুষ্ট হয়েছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ওয়াশিংটনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এক ঘনিষ্ঠ মার্কিন মিত্রের বিরুদ্ধে অন্য এক মিত্রের আক্রমণে তার কোনো ভূমিকা ছিলো না।

বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়, ট্রাম্প বলেছেন, গাজা যুদ্ধের অবসান ও ফিলিস্তিনিদের হাতে বন্দী থাকা জিম্মিদের মুক্তি নিশ্চিত করার জন্য, ইসরাইল ও হামাসের মধ্যে আলোচনায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী উপসাগরীয় রাষ্ট্রটিতে ইসরাইলি হামলার বিষয়ে তাকে আগে থেকে জানানো হয়নি।

ওয়াশিংটনের একটি রেস্তোরাঁয় ব্যতিক্রমী ভ্রমণের সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি পুরো পরিস্থিতি ও হামলা সংশ্লিষ্ট প্রতিটি বিষয়েই নিয়ে প্রচণ্ড অখুশি। পরিস্থিতি খুব একটা অনুকূলে নেই। তবে আজ ঘটনা যেভাবে মোড় নিলো, সেটা নিয়ে আমরা খুশি না হলেও স্পষ্ট বলছি, আমরা জিম্মিদের ফেরত চাই।

আমিরাত সম্প্রতি ট্রাম্পকে তার প্রেসিডেন্ট বিমান হিসেবে ব্যবহারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি বিলাসবহুল বোয়িং ৭৪৭-৮ জেট বিমান দিয়েছে, যা একটি বড় নৈতিক প্রশ্নের জন্ম দিয়েছে।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে একটি পোস্টে বলেছেন, কাতারে হামলার প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সিদ্ধান্ত ছিলো, এটি আমার সিদ্ধান্ত না।

তিনি বলেন, আমি কাতারকে মার্কিন যুক্তরাষ্ট্রের এক শক্তিশালী ও ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখি এবং দেশটিতে আক্রমণের খবর শুনে আমার খুব খারাপ লাগছে।

একাত্তর/আরএ
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
গোপনে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি সফর করেছেন মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। 
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে তাঁর সরকারের সামরিক পদক্ষেপের পক্ষে জোরালো সাফাই গেয়েছেন। আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনে নিজের...
ফিলিস্তিনিদের অধিকার সমর্থনে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের অবস্থানকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর