চ্যাটজিপি থেকে জ্বালানির হিসেব নিয়ে যেভাবে গাজা থেকে জার্মানিতে আসলেন মুহাম্মদ আবু

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৬ এএম

এক বছরেরও বেশি সময়, কয়েক হাজার ডলার, উদ্ভাবনী ক্ষমতা, হতাশা এবং জেট স্কি- ৩১ বছরের ফিলিস্তিনি যুবক মুহাম্মদ আবু দাখার গাজা থেকে ইউরোপ সফরের ইঙ্গিত মেলে এই কয়েকটা শব্দে। নৌকা নয়, বরং জেট স্কিতে করে দুর্বার সমুদ্র পার হয়েছেন তিনি। নিজের সফরের প্রতিটা মুহূর্ত রেকর্ড করেছেন আবু। প্রথমে ইতালি, এরপরে জার্মানিতে এসে পৌঁছেছেন তিনি।

ডয়চে ভেলের খবরে বলা হয়েছে, ইসরাইল-হামাস সংঘাতে বিধ্বস্ত গাজা ভূখণ্ড। আঁচ লেগেছে পশ্চিম তীরেও। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৫৭ হাজারেরও বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আবু জানিয়েছেন, ২০২৪ সালের এপ্রিলে পাঁচ হাজার ডলারের বিনিময়ে রাফা সীমান্ত পার হন তিনি।

প্রথমে তার উদ্দেশ্য ছিলো চীনে আশ্রয় নেওয়া, কিন্তু তা সম্ভব না হওয়ায় তিনি পাড়ি দেন লিবিয়ায়। যদিও লিবিয়া নিয়ে দীর্ঘদিনের উদ্বেগ ও অভিযোগ রয়েছে মানবাধিকার সংগঠন ও আশপাশের দেশগুলোর।

একাধিক রিপোর্টে বলা হয়েছে,লিবিয়ায় শরণার্থীরা মানবপাচারকারী ও সেনার হাতে নিয়মিত নির্যাতিত হয়। আবার এই লিবিয়া থেকেই ইউরোপমুখী নৌকায় ওঠেন শরণার্থীরা।

কিন্তু আবুর গল্পটা ভিন্ন। অন্তত ১০ বার চেষ্টা করার পরেও নৌকায় ওঠার সুযোগ পাননি তিনি। তখন পাঁচ হাজার ডলার দিয়ে একটি ইয়ামাহা জেট স্কি কেনেন আবু। জিপিএস, স্যাটেলাইট ফোন ও লাইফ জ্যাকেট জাতীয় জিনিস কেনেন আরো ১৫০০ ডলার দিয়ে। এরপর একদিন নিজের দুই ফিলিস্তিনি সঙ্গী দিয়া (২৭ বছর) ও বাসেমের (২৩ বছর) সঙ্গে জেট স্কিতে চেপে বসেন আবু। স্কি-র সঙ্গে বাঁধা ছিলো একটা ছোট ডিঙি, যাতে দিনযাপনের রসদও ছিল। ১২ ঘণ্টা টানা সমুদ্রের বুকে জেট স্কি চালান তারা।

এআই চ্যাটজিপিটির সাহায্যে তারা হিসেব করেছিলো, এই সফরের জন্য কতটা জ্বালানি প্রয়োজন। তারপরও শেষরক্ষা হয়নি, ইতালির লাম্পেডুসা দ্বীপের ২০ কিলোমিটার আগে তাদের জ্বালানি ফুরিয়ে যায়।

সবশেষ ১৮ আগস্ট তাদের উদ্ধার করে রোমানিয়ার একটি টহল ও নজরদারি নৌকা। ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংগঠনের এক মুখপাত্রের কথায়, ‘এই সফর সত্যিই অভাবনীয়।’

কিছুদিন লাম্পেডুসা শরণার্থী শিবিরে থাকার পরে অবশেষে সিসিলি, জেনোয়া, ব্রাসেলস হয়ে জার্মানিতে পা রাখেন আবু। এখন থাকেন দেশটির একটি শরণার্থী শিবিরে। আশ্রয় প্রার্থনা করেছেন জার্মান সরকারের কাছে।

একাত্তর/আরএ
এবার ন্যাটোকে কঠোর কূটনৈতিক বার্তা পাঠালো রাশিয়া। বাল্টিক সাগরবেষ্টিত রাশিয়ার অতিগুরুত্বপূর্ণ এক্সক্লেভ এলাকা 'কালিনিনগ্রাদ'-কে বিচ্ছিন্ন বা অবরুদ্ধ করার কোনো পদক্ষেপ নেওয়া হলে পারমাণবিক অস্ত্রসহ...
ইউরোপের রাজনীতি ও সামরিক অঙ্গনে এখন এক গভীর উদ্বেগের ছায়া। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী সুওয়ালকি করিডোরের কাছে রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক মিত্র বেলারুশের সাম্প্রতিক বৃহৎ সামরিক মহড়া ন্যাটো...
অধিকৃত পূর্ব জেরুজালেম বা আল-কুদসের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ‘সহযোগী সদস্য’ হওয়ার প্রস্তাবকে স্বাগত জানিয়ে ইউরোপ ও কানাডার সম্পর্ক আরও গভীর করার জোর তাগিদ দিয়েছেন। স্ট্রাসবার্গে ইইউ আইনপ্রণেতাদের...
জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব ধরনের ভেদাভেদ ভুলে একটি ঐক্যবদ্ধ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন,...
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদদের অমর স্মৃতি সংরক্ষণ এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের চেতনাকে চির অম্লান করে রাখতে রাজধানীর ওসমানী উদ্যানে নির্মিত দৃষ্টিনন্দন ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন...
অনেক নাটকীয়তার পর অবশেষে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধন্ত নিয়েছেন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। কিছুক্ষণের মধ্যে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে তিনি নিজেই এই ঘোষণা দেবেন বলে এক...
কানাডার বৃহত্তম ও অত্যন্ত ব্যস্ততম একটি সামরিক ঘাঁটিতে দ্রুত ছড়িয়ে পড়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন এবং আরও বহু সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর