গোটা ফুটবল দলই ভুয়া, তারপর যা করলো জাপানের অভিবাসন দপ্তর

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৬ পিএম

এক বা দুই জন নয়, একটি ফুটবল দলের পুরোটাই ভুয়া! অবিশ্বাস হলেও এমন ঘটনাই ঘটেছে জাপানের এক বিমানবন্দরে। অভিবাসন কর্মকর্তারা বিষ্ময়ের সঙ্গে দেখতে পেলেন, পাকিস্তান থেকে আসা একটি ফুটবল দলের ২২ জন সদস্যই ভুয়া। বিন্দুমাত্র দেরি না করে গোটা দলটিকে দেশে ফেরত পাঠিয়েছে জাপানের অভিবাসন দপ্তর। এর পাশাপাশি সতর্কও করে দেয়া হয়েছে দেশটির অভিবাসন দপ্তরকেও।

জাপান সরকারের সংশ্লিষ্ট বিভাগ বিভিন্ন সূত্র থেকে জানতে পারে, ফুটবল দলের আড়ালে জাপানে মানব পাচারের চেষ্টা হতে পারে। এই দলের সদস্যরা শিয়ালকোটের একটি ‘ভুয়া’ দলের খেলোয়াড় হিসেবে জাল নথি বহন করছিলেন। জানা গেছে, ভুয়া খেলোয়াড় পরিচয়ে জাপানে ভ্রমণের চেষ্টা করার অভিযোগে সে দেশের সরকার অভিযুক্ত পাকিস্তানি নাগরিকদের তিরষ্কারও করেছে।

পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) জানিয়েছে, ২২ জনের একটি দল ফুটবলার সেজে শিয়ালকোট বিমানবন্দর থেকে জাপানে উড়ে গিয়েছিলো। কিন্তু, জাপানি কর্তৃপক্ষ জানতে পারে যে তাদের নথিপত্র ভুয়া এবং পরবর্তীতে তাঁদের দেশে ফেরত পাঠানো হয়। এফআইএ প্রধান সন্দেহভাজন মালিক ওয়াকাসকে শনাক্ত করে এরই মধ্যে গ্রেপ্তার করেছে।

তদন্ত কর্মকর্তারা জানান, ওয়াকাস ‘গোল্ডেন ফুটবল ট্রায়াল’ নামে একটি ফুটবল ক্লাব রেজিস্টার করেছিলেন এবং দলটিকে খেলোয়াড়দের মতো আচরণ করার প্রশিক্ষণ দিয়েছিলেন।  জাপান ভ্রমণের প্রতিটি সদস্যের কাছ থেকে ৪০ লক্ষ টাকা আদায় করেছিলেন। এফআইএ জানিয়েছে, আরও তদন্ত চলছে। এই চক্রে আর কারা জড়িত তার খোঁজ চলছে। যারা টাকা দিয়ে দলের নাম লিখিয়েছে তাদের বিষয়ে তদন্ত চলমান আছে।

একাত্তর/এসি
২০১৬ সালের সেপ্টেম্বর মাসে ভারতের কেরালায় এক বিশাল জনসভায় দাঁড়িয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী কণ্ঠে হুংকার দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীরের উরিতে এক জঙ্গি হামলায় ১৮ জন ভারতীয় সেনা নিহতের...
ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান যুদ্ধ অবসানের আলোচনা চলাকালীন এক নতুন ও বিস্ফোরক ভূরাজনৈতিক শর্ত জুড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি জানিয়েছেন, ইরানের সাথে কোনো চূড়ান্ত...
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অশান্ত প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় সামরিক সদস্যদের বহনকারী একটি ট্রেনে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। রোববারের এই রক্তক্ষয়ী হামলায় কমপক্ষে ২৪...
আমেরিকা এবং ইরানের মধ্যকার রক্তক্ষয়ী যুদ্ধ কি তবে অবসানের পথে, নাকি এক নতুন এবং আরও ভয়াবহ ধ্বংসযজ্ঞের মুখোমুখি দাঁড়িয়ে বিশ্ব? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য এবং...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর