পাকিস্তানের বেলুচিস্তানে আলাদা বিস্ফোরণে নিহত অন্তত ১১

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৩ পিএম

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিস্ফোরণের আলাদা আলাদা ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।  

খনিজসম্পদে সমৃদ্ধ বেলুচিস্তান আফগানিস্তান ও ইরানের সীমান্তে অবস্থিত। সম্প্রতি এ অঞ্চলে সহিংসতা বেড়েছে এবং এর জবাবে ব্যাপক সন্ত্রাসবিরোধী অভিযানে নেমেছে পাকিস্তান। 

বৃহস্পতিবার ইরানের নিকটবর্তী বেলুচিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দাস্ত এলাকায় এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে আধাসামরিক বাহিনীর একটি বহরে হামলা করে।

স্থানীয় দুই সরকারি কর্মকর্তা এএফপিকে বলেন, সেখানে তিনজন সেনা সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন। এ হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি।

এদিকে আফগান সীমান্তের কাছে বৃহস্পতিবার রাতে আরেকটি বিস্ফোরণে ছয়জন শ্রমিক নিহত হয়েছেন বলে জানান স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ইমতিয়াজ আলী।

বিচ্ছিন্নতাবাদীরা এক দশক ধরে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে যাচ্ছে। তাদের দাবি, বেলুচ জনগণের প্রতি বৈষম্য দূর করতে হবে।

মানবাধিকার সংস্থাগুলো বলছে, এ অভিযানের মধ্যে নির্বিচারে আটক ও স্থানীয়দের গ্রেপ্তারের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে।

এ মাসের শুরুতে প্রাদেশিক রাজধানী কোয়েটায় একটি রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় ১৫ জন নিহত হন। ওই হামলার দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠী।

আরবিএস
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর