সৌদি-পাকিস্তান যৌথ প্রতিরক্ষা চুক্তি, আক্রান্ত হলে পাশে থাকার অঙ্গীকার

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৪ পিএম

পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে সৌদি আরব যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করেছে। দুই দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। বুধবার সই হওয়া এই চুক্তিতে যে কোনো এক দেশের ওপর হামলাকে ‘উভয়ের ওপর আক্রমণ’ হিসেবে গণ্য করার কথাও বলা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সৌদি আরবে পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সফরের সময় এই কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি  হয়।একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এই চুক্তিটির মাধ্যমে উভয় দেশের নিরাপত্তা জোরদার করার কথা বলা হয়েছে। চুক্তিতে বলা হয়েছে, কারো ওপর কোনো আগ্রাসন হলে উভয় দেশে আগ্রাসন হিসেবে গণ্য করা হবে। 

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, এই প্রতিরক্ষা চুক্তিটি দুই দেশের মধ্যে ‘ঐতিহাসিক অংশীদারিত্ব’ এবং ‘অভিন্ন কৌশলগত স্বার্থ ও ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতার’ ওপর ভিত্তি করে করা হয়েছে। বুধবার রিয়াদে সৌদি যুবরাজ সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজের মধ্যে বৈঠকে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়। 

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সৌদি আরবের সঙ্গে হওয়া এই প্রতিরক্ষা চুক্তির ফলে এখন ‘এক দেশের বিরুদ্ধে আগ্রাসনকে উভয়ের বিরুদ্ধে আগ্রাসন’ বিবেচনা করা হবে। ক্রাউন প্রিন্সের আমন্ত্রণেই শরিফ সৌদি আরব সফরে গেছেন বলেও তাদের বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, দুই দেশ তাদের নিরাপত্তা নিশ্চিত এবং ‘ওই অঞ্চল ও বিশ্বে শান্তি’ প্রতিষ্ঠায় অঙ্গীকার ব্যক্ত করেছে। চুক্তির উদ্দেশ্য হচ্ছে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার দিকগুলোকে এগিয়ে নেওয়া এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ শক্তিকে আরও মজবুত করা। 

ইসলামাবাদে তেল সরবরাহকারী অন্যতম প্রধান দেশ সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের আগে থেকেই ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। দুই ইসলামি দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতাও কয়েক দশকের পুরোনো। এবার যৌথ প্রতিরক্ষা চুক্তির মধ্য দিয়ে দুই দেশের ওই সম্পর্ক আনুষ্ঠানিকতায় রূপ নিলো।

দুই দেশের মধ্যে এ ধরনের চুক্তির আলোচনা যে চলছে তা নয়া দিল্লি আগে থেকেই জানতো, বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেছেন, আমরা সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি হওয়ার খবর দেখেছি। দুই দেশের দীর্ঘদিনের যে বোঝাপড়া, তাকে আনুষ্ঠানিক রূপ দেওয়ার কথা যে ভাবা হচ্ছে, (ভারত) সরকার তা আগে থেকেই জানতো।

এআরএস
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর