লাগাতার বৃষ্টিতে মিরিকে ভূমিধস, নিহত সাত

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ১২:২২ পিএম

লাগাতার বৃষ্টিতে ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের মিরিকে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে মৃত্যু হয়েছে অন্তত সাত জনের। ভেঙে গেছে লোহার সেতুও। বন্ধ হয়ে গেছে শিলিগুড়ি থেকে দার্জিলিংগামী রাস্তা।

আটকা পড়া ব্যক্তিদের উদ্ধারে কাজ করছে স্থানীয় প্রশাসন।

অবশ্যই আগেই দেশটির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, শনিবার রাতভর ভারী বৃষ্টি হবে। হয়েছেও তাই।

ভারী বৃষ্টিতে জলবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার।

ভারতের আবহাওয়া অধিদপ্তর বলছে, রোববার সকাল ৮টা পর্যন্ত ১৫৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তোর্সা নদীর জলস্তর ১১৮ মিটার উপর দিয়ে বইছে। জারি করা হয়েছে লাল সতর্কতা।

হাই ফ্লাডের সতর্কতা জারি করেছে সেচ দপ্তর। জলপাইগুড়িতেও রেকর্ড বৃষ্টি হয়েছে। একরাতে ১৭২ মিলিমিটার বৃষ্টি হয়েছে শহরে। যা চলতি বছরে রেকর্ড বৃষ্টি।

বৃষ্টিতে জলপাইগুড়ির মহামায়া পাড়া, পাণ্ডাপাড়া, স্টেশন রোডসহ একাধিক ওয়ার্ডে পানি জমেছে।

কোচবিহার জেলাজুড়ে ভারী বৃষ্টিতে জলমগ্ন অধিকাংশ এলাকা। সব মিলিয়ে জলে ভাসছে উত্তরবঙ্গ।

দুর্যোগের প্রভাব পড়েছে ট্রেন চলাচলেও। একাধিক ট্রেন বাতিল করেছে উত্তরপূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশন। বাংলা থেকে আসাম যাওয়ার একাধিক ট্রেন বাতিল হয়েছে। বেশ কিছু ট্রেনকে ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাতিল করা হয়েছে এনজেপি আলিপুরদুয়ার জংশন ট্যুরিস্ট স্পেশাল ট্রেন। ধুবরি শিলিগুড়ি ডেমু স্পেশাল এবং শিলিগুড়ি বক্সিরহাট এক্সপ্রেস ট্রেনও বাতিল হয়েছে।

দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

এ অবস্থায় সোমবার (৬ অক্টোবর) সকাল পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার ঝড়টি পূর্ব-উত্তরপূর্ব দিকে পুনরায় বাক নিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

আইএমডি তাদের পূর্বাভাসে জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে মহারাষ্ট্র উপকূল বরাবর আগামী ৫ অক্টোবর পর্যন্ত বাতাসের গতি ঘণ্টায় ৪৫-৫৫ কিলোমিটার এবং থেকে থেকে তা ৬৫ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

আগামী ৬ অক্টোবরের পর ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে গেলেও এটার প্রভাবে সৃষ্ট বাতাস ও বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

একাত্তর/আরএ
রাজধানী কলকাতাসহ পশ্চিমবঙ্গের জেলাগুলোর মফস্বল শহর থেকে গ্রামের দুর্গা পুজাগুলো কার্যত থিম মন্ডপের আড়ম্বর দেখা যায়। রাজ্যটির সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সকলে পুজার রীতি মেনে অঞ্জলিতে অংশ না নিলেও...
ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে আবারও প্রকাশ্যে এলো চরম উত্তেজনার দৃশ্য। হুগলিতে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও মুখপাত্র কুণাল ঘোষের গাড়িতে ডিম ও পাথর ছুড়ে ভয়াবহ হামলা চালিয়েছে একদল...
ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ঠিক মুখেই নাটকীয় রাজনৈতিক মোড়! সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার...
আইপিএস কর্মকর্তা বুশরা বানোর একটি অনুপ্রেরণামূলক ভিডিও এবং তাঁর ধর্মীয় সম্ভাষণকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গ রাজনীতি ও আমলাতন্ত্রে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের উৎসাহিত...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর