ইন্ডিগোর ফ্লাইটে বোমাতঙ্ক, মুম্বাইয়ে জরুরি অবতরণ

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০৬:৪০ পিএম

সৌদি আরবের জেদ্দা থেকে হায়দ্রাবাদগামী একটি ইন্ডিগো ফ্লাইট মুম্বাইয়ে জরুরিভাবে অবতরণ করেছে। কারণ বিমানটিকে ১৯৮৪ সালের চেন্নাই বিমানবন্দর বিস্ফোরণের কায়দায় উড়িয়ে দেয়া হবে- এমন হুমকি পাওয়া যায়। এর পরপরই বিমানটিকে দ্রুত মুম্বাই বিমানবন্দরে নামানো হয়। 

শনিবার এক বিবৃতিতে ইন্ডিগো জানিয়েছে, মুম্বাই বিমানবন্দরে প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা করা হয় এবং যাত্রীদের অসুবিধা কমাতে সকল ব্যবস্থা নেওয়া হয়। 

বিবৃতিতে ইন্ডিগো আরও জানিয়েছে, ১ নভেম্বর ২০২৫ তারিখে জেদ্দা থেকে হায়দ্রাবাদগামী ইন্ডিগো ফ্লাইট 6E68 এ জন্য একটি নিরাপত্তা হুমকি পাওয়ার পর বিমানটি মুম্বাইতে অবতরণ করানো হয়। 

তবে নিরাপত্তা পরীক্ষা শেষে বিমান পুনরায় হায়দ্রাবাদে পৌঁছায় বিকেলে। ১৯৮৪ সালের ওই বিস্ফোরণ মীনাম্বাক্কাম বোমা বিস্ফোরণ নামেও পরিচিত। 

১৯৮৪ সালে ২ আগস্ট চেন্নাই বিমানবন্দরে ঘটে যাওয়া ওই দুর্ঘটনায় ৩৩ জন নিহত হয়।

এয়ার ইন্ডিয়ার দুই পাইলট বরখাস্ত

বাধ্যতামূলক লাইসেন্স সংক্রান্ত শর্ত ভঙ্গ করে ফ্লাইট পরিচালনার অভিযোগে ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার ২ পাইলটকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। রোববার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমস।

টাইমস অব ইন্ডিয়া জানায়, একজন কো-পাইলট নির্ধারিত সময়ের ইন্সট্রুমেন্ট রেটিং-পাইলট প্রফিসিয়েন্সি চেক পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পরও সংশোধনী প্রশিক্ষণ না নিয়েই ফ্লাইট পরিচালনা করেন। 

কিন্তু নিয়ম অনুযায়ী, কোনো পাইলট এই পরীক্ষায় ফেল করলে তাকে পুনরায় প্রশিক্ষণ নিয়ে দক্ষতা প্রমাণ করতে হয়। কিন্তু ওই এয়ারবাস A -320 এয়ারবাস -এর ওই কো-পাইলট তা না করেই দায়িত্ব পালন করেন। 

অন্যদিকে, একজন সিনিয়র কমান্ডার মেয়াদোত্তীর্ণ ইংরেজি ভাষা দক্ষতা লাইসেন্স না নিয়েই ফ্লাইট চালিয়েছিলেন। নিয়ম অনুযায়ী, বৈধ ইএলপি ছাড়া কোনো পাইলটের ফ্লাইট পরিচালনা করার অনুমতি নেই। 

এ বিষয়ে এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানান, বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ওই পাইলট ও ক্রু শিডিউলারকে রোস্টার থেকে সরিয়ে দেয়া হয়েছে এবং শৃঙ্খলাভঙ্গের দায়ে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

একাত্তর/এসি
বিমান চালানোর হলে চালাও, না হলে গেট খোল- এই কথা বলতে বলতেই পাইলটকে কিল-ঘুষি-চড়-থাপ্পড়। আর এই মারধরের পেছনের গল্পটি এমন, দিল্লি থেকে গোয়া যাওয়ার কথা ফ্লাইটটির। আর সেটি ছাড়তে বিলম্ব হবে, এই ঘোষণা...
ভারতীয় বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর একটি ফ্লাইটে চল্লিশ বছর বয়সী এক মাতাল যাত্রী মাঝ আকাশে বিমানের ইমার্জেন্সি দরজা খোলার জন্য ফ্ল্যাপ ধরে টানাটানি শুরু করেন। শুক্রবার সকালের এ ঘটনায় যাত্রী...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর