ইসরাইলের সন্ত্রাসী হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত পাঁচ

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ১০:৩৯ এএম

লেবাননে দখলদার ইসরাইলি বিমান বাহিনীর সন্ত্রাসী হামলায় স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সামরিক শাখার প্রধান হাইথাম আলী তাবাতাবাইসহ কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া হামলায় আরও অন্তত ২৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

তেহরান ভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে এক প্রতিবেদনে জানিয়েছে, রোববার স্থানীয় সময় বিকেলে হিজবুল্লাহর শক্ত অবস্থান হিসেবে পরিচিত বৈরুতের দক্ষিণের উপশহর হারেত হরাইকের একটি আবাসিক ভবনে এ হামলা হয়। 

হামলার পর মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, এ হামলার লক্ষ্য ছিলো হাইথাম আলী তাবাতাবাই। হিজবুল্লাহর জনবল বৃদ্ধি ও অস্ত্র সংগ্রহের প্রচেষ্টার নেতৃত্ব হাইথাম দিয়েছে বলেও দাবি নেতানিয়াহুর। 

অন্যদিকে হিজবুল্লাহ বলেছে, এলাকাটিতে তাদের কোনো সামরিক কেন্দ্র নেই। গত বছর হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে সাম্প্রতিক কয়েক সপ্তাহে লেবাননের বিভিন্ন জায়গায় অব্যাহতভাবে হামলা চালানো হচ্ছে। 

ইসরাইলের দাবি, হিজবুল্লাহ যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে নিজেদের সংগঠিত করার কাজ করছে। এর জবাবে প্রতিরোধমূলক হামলা হচ্ছে। 

এর আগে লেবাননের সীমান্ত এলাকাগুলোতে হামলা অব্যাহত থাকলে বৈরুতের বাইরে ছিলো। কিন্তু এবার কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই বৈরুতে বোমাবর্ষণ করে তারা।

আরবিএস
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য নিষেধাজ্ঞা ও কড়া হুঁশিয়ারিকে এক প্রকার খোলাখুলি চ্যালেঞ্জ জানিয়ে সোমবার ইরানে নতুন করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। সামরিক বিশ্লেষকদের...
ইরানের হামলার পর এবার দেশটিতে পালটা হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। আজ ভোরে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
লেবানন পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যকার সম্পর্ক এখন খাদের কিনারায়। গতকাল সোমবার এক ফোনালাপে নেতানিয়াহুর ওপর চরম ক্ষোভ উগরে...
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর