ইমরান খানের মৃত্যুর গুঞ্জন ছড়ালো যেভাবে

আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ০৫:১৪ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে কারাবন্দি তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ইমরান খানকে ঘিরে তীব্র রাজনৈতিক নাটক এবং জল্পনা বর্তমানে তুঙ্গে, তোলপাড় নেট দুনিয়া। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে ইমরান খানের তিন বোন তাদের ভাইয়ের সাথে দেখা করতে গিয়ে রাষ্ট্রযন্ত্রের হাতে ‘বর্বর’ আক্রমণের শিকার হয়েছেন বলে অভিযোগ তোলার পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে।

ইমরান খানের তিন বোন- নোরিন নিয়াজী, আলিমা খান ও ড. উসমা খান দাবি করেছেন, গত তিন সপ্তাহেরও বেশি সময় ধরে পাকিস্তান পিটিআই চেয়ারম্যানের সঙ্গে তাদের দেখা করতে দেওয়া হয়নি। এই অভিযোগের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমরান খানের মৃত্যুকে কেন্দ্র করে ভিত্তিহীন গুজব ছড়িয়ে পড়ে।

গুপ্তহত্যার তীব্র গুঞ্জন

আফগান গণমাধ্যমের একটি সূত্রভিত্তিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ৭২ বছর বয়সি এই নেতা হেফাজতে কথিত দুর্ব্যবহারের শিকার হয়ে আদিয়ালার কারাগারে মারা গেছেন এবং পরে তার দেহাবশেষ কারা চত্বর থেকে সরিয়ে ফেলা হয়েছে।

এই খবরটি তীব্রতা পায় যখন স্ব-ঘোষিত বালুচিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স (আগের টুইটার) প্ল্যাটফর্মে দাবি করে, খান সাহেবকে কারাগারের ভেতরেই হত্যা করা হয়েছে। পোস্টে অভিযোগ করা হয়, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা- আইএসআই এবং সেনাপ্রধান জেনারেল অসীম মুনির এই গুপ্তহত্যার ষড়যন্ত্র করেছেন।

পোস্টটিতে মারাত্মক সতর্কবার্তা দিয়ে বলা হয়, যদি এই তথ্য সত্য বলে প্রমাণিত হয়, তবে এটি সন্ত্রাসী পাকিস্তানের চরম পরিসমাপ্তি চিহ্নিত করবে। যখনই এই সত্যটি বিশ্বের কাছে উন্মোচিত হবে, তখনই এর শেষ বৈধতার পতন শুরু হবে।

ইসলামাবাদের অস্বীকার ও ফ্যাক্ট চেক

তবে, সব চাঞ্চল্যকর দাবি এখনও পর্যন্ত অবিশ্বস্ত এবং যাচাই না হওয়া উৎস থেকে এসেছে। ভিত্তিহীন দাবিগুলো পাকিস্তান সরকারের কর্মকর্তারা সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন। তারা আফগানিস্তান টাইমসের প্রতিবেদনটিকে আগের এক প্রতিবেদনের র সঙ্গে তুলনা করেছেন, যা মে মাসেও ইমরান খানকে কথিত হত্যাকাণ্ড নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল এবং পরে মিথ্যা প্রমাণিত হয়েছিল।

ইমরান খানের হাসপাতালে থাকা একটি পুরনো ছবিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিলো, কিন্তু সেগুলোও ‘ভুয়া’ বলে বাতিল করা হয়েছে।

এদিকে, পুলিশ প্রশাসনের সাথে সফল আলোচনার পর ইমরান খানের বোন আলিমা খান এবং পিটিআই সমর্থকরা আদিয়ালার কারাগারের কাছে গোরাখপুর চেকপোস্টে তাদের ব্যারিকেড তুলে নেয়। পুলিশ কর্তৃপক্ষ তাদের আশ্বাস দিয়েছে, বৃহস্পতিবার এবং পরের মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করা হবে। এই আশ্বাসের প দশ হাজারেরও বেশি পিটিআই সমর্থক বিক্ষোভকারী শান্তিপূর্ণভাবে কর্মসূচি তুলে নেয়।

‘মৃত্যুকক্ষে’ বন্দি নেতা?

ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর কারাগারে রয়েছেন। এক মাসেরও বেশি সময় ধরে সরকার তার সঙ্গে সাক্ষাতের উপর অলিখিত নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে।

আলিমা খান এর আগে অভিযোগ করেছিলেন, সাবেক প্রধানমন্ত্রীকে এমন একটি ‘মৃত্যুকক্ষে’ রাখা হয়েছে যা সাধারণত সন্ত্রাসীদের জন্য সংরক্ষিত থাকে।

তার আইনি দলের সাথে যুক্ত এক আইনজীবী ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এমনকি বই, প্রয়োজনীয় জিনিসপত্র এবং আইনজীবীদের প্রবেশও বন্ধ করে দেয়া হচ্ছে। অ্যাডভোকেট খালিদ ইউসুফ চৌধুরী বলেন, এখানে বন্য আইনের রাজত্ব চলছে, যেখানে কেবল শাসক পশুরই অধিকার আছে। অন্য কারও কোনো অধিকার নেই।

এমনকি খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিকেও খানের সঙ্গে দেখা করতে দেয়া হয়নি। আফ্রিদি সাতবার চেষ্টা করেও কারা কর্তৃপক্ষের অনুমতি পাননি। তিনি দাবি করে কারাগারটি নিয়ন্ত্রণ করছে সেনারা।

একাত্তর/আরএ
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর