অ্যাডলফ হিটলারের চমকে তোলপাড় নামিবিয়ার রাজনীতি!

আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ০৪:০৬ পিএম

নামিবিয়ার উত্তরাঞ্চলীয় ওশানা অঞ্চলের ওমপুঞ্জা নির্বাচনী এলাকার একজন স্থানীয় রাজনীতিবিদ অ্যাডলফ হিটলার উনোনা। বিশ্বের সবচেয়ে কুখ্যাত স্বৈরশাসক, হলোকাস্টের হোতা এবং সাবেক জার্মান চ্যান্সেলরের নামের সাথে মিল থাকা সত্ত্বেও, তিনি তার নিজ দেশে নির্বাচনে বারবার জয়ী হয়ে জনপ্রিয়তার প্রমাণ দিচ্ছেন।

তিনি দক্ষিণ পশ্চিম আফ্রিকা পিপল'স অর্গানাইজেশন দলের সদস্য এবং ২০০৪ সাল থেকে এই আসনটি ধরে রেখেছেন। ৫৯ বছর বয়সী অ্যাডলফ হিটলার ইউনোনা বারবার স্পষ্ট করে বলেছেন, প্রাক্তন নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের সাথে তার কোনও সম্পর্ক নেই।

৫৯ বছর বয়সী উনোনা তার বিতর্কিত নাম এবং নাৎসি নেতার মধ্যে কোনো সংযোগের কথা বারবার অস্বীকার করেছেন। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী তিনি বলেছেন, আমার বাবা আমাকে এই নামটি দিয়েছেন, তবে এর অর্থ এই নয় যে আমার মধ্যে হিটলারের চরিত্র আছে বা আমি নাৎসি নেতা হিটলারের মতো।

২০২০ সালে জার্মান সংবাদপত্র বিল্ড-কে দেয়া এক সাক্ষাৎকারে উনোনা জানান, তার বাবা সম্ভবত বুঝতে পারেননি হিটলারের কর্মকাণ্ড আসলে কেমন ছিলো। তিনি বলেন, শিশুকালে আমি এটিকে সম্পূর্ণ স্বাভাবিক একটি নাম হিসেবে দেখতাম। কেবল বড় হওয়ার পরই আমি বুঝতে পারি, এই লোকটি পুরো পৃথিবী জয় করতে চেয়েছিলো। এসব কিছুর সাথে আমার কোনো সম্পর্ক নেই।

জানা গেছে উনোনাকে তার স্ত্রী ‘অ্যাডলফ’ বলে ডাকেন, কিন্তু জনসমক্ষে তিনি সাধারণত তার নামের মধ্য থেকে ‘হিটলার’ অংশটি এড়িয়ে চলেন। তবে, তিনি নাম পরিবর্তনের কোনো পরিকল্পনা রাখেন না। তিনি বলেন, এটি আমার সব সরকারি নথিতে রয়েছে। এখন আর এর জন্য অনেক দেরি হয়ে গেছে।

২০২০ সালের স্থানীয় নির্বাচনে ৮৫ শতাংশ ভোট পেয়ে বিপুল ভোটে জয়ী হওয়ার পর উনোনা স্থানীয় দৈনিক দ্য নামিবিয়ান’কে জানান, তিনি কুখ্যাত অ্যাডলফ হিটলারের সাথে যে কোনো প্রকার সংযোগ এড়িয়ে চলেন। তিনি ব্যাখ্যা করেন, তার নাম নির্বাচনের ক্ষেত্রে তার কোনো পছন্দ ছিল না।

উল্লেখ্য, নামিবিয়া এক সময় জার্মানির একটি উপনিবেশ ছিল। ফলে হিটলারের মতো নাম এখনও দেশটিতে প্রচলিত। ২০২০ সালে উনোনা’র এলাকা অঞ্চল ওশানায় একটি গাড়ির পেছনের জানালায় ‘অ্যাডলফ হিটলার’ লেখা এবং একটি নাৎসি স্বস্তিকা চিহ্ন দেখা গিয়েছিলো। তবে, এই রাজনীতিক দাবি করেন যে, এর সাথে তার কোনো সম্পর্ক নেই।

উনোনার নির্বাচনী সাফল্য এটাই প্রমাণ করে যে, তার এলাকার ভোটাররা বিতর্কিত নামের চেয়েও একজন জনপ্রতিনিধি হিসেবে তার কাজের ওপর বেশি গুরুত্ব দেন।

এআরএস
ইরান যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চললেও ন্যাটোর অস্তিত্ব ও কার্যকারিতা রক্ষায় ইউরোপ কাজ করে যাবে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। শনিবার সুইডেনের...
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জকে রূপকভাবে অপহরণের যে ইঙ্গিত দিয়েছেন, মঙ্গলবার জার্মানি সরকার তার তীব্র নিন্দা জানিয়েছে।
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস গাজায় ইসরাইলের সাম্প্রতিক বিমান হামলার ব্যাপকতা ও তীব্রতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
জার্মানির রক্ষণশীল নেতা ফ্রিডরিক মেয়াৎস সংসদে প্রয়োজনীয় সমর্থন আদায় করতে না পারায় দেশটির চ্যান্সেলর নির্বাচিত হতে পারেননি। ৬৩০ সদস্য বিশিষ্ট বুন্ডেস্টাগে মেয়াৎসের পক্ষে ৩১০টি ভোট পড়েছে, যা...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।
স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল হেরে ট্রফি হাতছাড়া করার পর এবার বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল! নিউ জার্সির স্টেডিয়ামে স্প্যানিশ ব্রিগেড যখন...
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর