ইমরান খান সুস্বাস্থ্যে আছেন, আদিয়ালা কারাগারে দেখা করার পর উজমা খান

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ০৭:৪১ পিএম

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান ভালো আছেন। মঙ্গলবার রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেলে ইমরান খানের সঙ্গে দেখা করার পর তাঁর বোন উজমা খান সাংবাদিকদের এই খবর নিশ্চিত করেছেন। আদিয়ালা কারাগারের প্রধান ফটকের বাইরে সাংবাদিকদের উজমা খান বলেন, তিনি (ইমরান খান) সুস্বাস্থ্যে আছেন।

তবে, কারাগারের ভেতর ইমরান খানের সঙ্গে কী আলোচনা হয়েছে বা বিস্তারিত তথ্য এই মুহূর্তে দিতে চাননি উজমা। তিনি জানান, আমার অন্য দুই বোনের (আলিমা খান ও নোরিন খান) সঙ্গে আলোচনার পর আমি আরও গভীর ও বিশদ তথ্য জানাব। এই মুহূর্তে শুধু এটুকুই বলা যায়, আমার ভাই জননেতা ইমরান খান পুরোপুরি সুস্থ আছেন। 

উল্লেখ্য, বিভিন্ন মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আদিয়ালা কারাগারে বন্দী আছেন। তাঁর শারীরিক অবস্থা নিয়ে ভক্ত ও সমর্থকদের মধ্যে উদ্বেগের মাঝেই তাঁর বোনের এই সুসংবাদ এলো।

এর আগে, বেশ কয়েক সপ্তাহ ধরে চেষ্টার পর উজমাকে কারাবন্দি ভাইয়ের সাথে দেখা করার অনুমতি দেয়া হল। এর আগে আদালতের নির্দেশের পরও দলীয় নেতা ও পরিবারকে ইমরানের খানের সঙ্গে দেখা করতে বাধা দেয়া হচ্ছিল। তবে, পিটিআই নেতার অন্য দুই বোন, আলিমা খান ও নোরীন নিয়াজী এখনও তাঁর সাথে দেখা করার অনুমতি পাননি।

আলিমা খান সব বোনদের নিয়ে যখন ফ্যাক্টরি নাকাতে পৌঁছান, তখন পুলিশ আদিয়ালা জেলের দিকে যাওয়া রাস্তা আগে থেকেই ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয়। সেখানে নারী পুলিশকর্মীসহ পুলিশের বিশাল দল মোতায়েন করা হয় এবং চলাচল সীমিত করার জন্য দাঙ্গা-বিরোধী বেরিকেড বসানো হয়।

বাধা সত্ত্বেও, আলিমা এবং তাঁর বোনেরা আদিয়ালা জেলের দিকে হাঁটতে শুরু করেন, কিন্তু গোরখপুর চেকপয়েন্টে পুলিশ তাঁদের থামিয়ে দেয়। পরে দেখা করার অনুমতি পাওয়ার পর উজমা খান ফ্যাক্টরি নাকা থেকে আদিয়ালা জেলের দিকে হাঁটতে শুরু করেন। এ সময় তিনি বলেন, অবশেষে দেখা করার অনুমতি পেয়ে তিনি খুশি। 

একাত্তর/এসি
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জয়ের জন্য বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।
ইউরোপসেরা স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের মেগা ফাইনালে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগে ফুটবল বিশ্বে আবেগের এক মহা বিস্ফোরণ ঘটালেন আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসি।
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর