বাবার সঙ্গে কি আর কোনোদিন দেখা হবে, ইমরান খানের দুই ছেলের আশঙ্কা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:১৮ পিএম

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে চরম অমানবিক পরিস্থিতির শিকার। তাঁর দুই ছেলে কাসিম খান ও সুলাইমান ইসা খান আশঙ্কা করছেন যে, তারা হয়তো তাদের বাবাকে আর কোনোদিন জীবিত দেখতে পাবেন না। 

স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তাঁরা জানিয়েছেন, তাদের বাবার ওপর ‘মানসিক নির্যাতন’ চালানো হচ্ছে এবং তাঁকে একটি ‘ডেথ সেল’ বা মৃত্যুপুরীতে বন্দি করে রাখা হয়েছে।

নিঃসঙ্গ কারাবাস ও অমানবিক পরিবেশ

ইমরান খানের ছোট ছেলে কাসিম জানান, তার বাবাকে সম্পূর্ণ বিচ্ছিন্ন বা ‘সলিটারি কনফাইনমেন্টে’ রাখা হয়েছে। কাসিমের বর্ণনা অনুযায়ী, ইমরান খানকে নোংরা পানি পান করতে দেয়া হচ্ছে। তাঁর চারপাশের বন্দিরা হেপাটাইটিসের মতো মারণ রোগে আক্রান্ত।
কাসিশ খান আরও বলেন, কারাগারের নিরাপত্তারক্ষীদেরও তাঁর সঙ্গে কথা বলার অনুমতি নেই। দিনের ২৩ ঘণ্টাই তাঁকে একটি ছোট প্রকোষ্ঠে বন্দি থাকতে হচ্ছে।

ইমরান খানের বড় ছেলে সুলাইমান ইসা খান একে ‘ডেথ সেল’ হিসেবে অভিহিত করেছেন। তিনি দাবি করেন, পাকিস্তান সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে ইমরান খানকে সম্পূর্ণ আইসোলেশনে রাখা হয়েছে, যা আন্তর্জাতিক বন্দি আইনের চরম লঙ্ঘন।

পরিবারের উদ্বেগ ও আর্তি

ইমরান খানের প্রথম স্ত্রী জেমিমা গোল্ডস্মিথের দুই সন্তান কাসিম ও সুলাইমান জানান, গত কয়েক মাস ধরে তাদের বাবার সঙ্গে কোনো যোগাযোগ নেই। ইমরান খানের বোন আলিমা খানও একই অভিযোগ তুলেছেন। তিনি বলেন, পরিবারকে তাঁর সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে না এবং তাঁকে বেআইনিভাবে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে।

জাতিসংঘের উদ্বেগ

এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের বিশেষ দূত অ্যালিস জিল এডওয়ার্ডস। তিনি পাকিস্তান সরকারের কাছে অবিলম্বে ইমরান খানের আটক অবস্থার উন্নতির দাবি জানিয়েছেন। জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, ইমরান খানের বর্তমান পরিস্থিতি ‘অমানবিক ও মর্যাদাহানিকর’, যা নির্যাতনের শামিল।

সার্বক্ষণিক ক্যামেরা নজরদারির মাধ্যমে তাঁর ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ণ করা হচ্ছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তাঁকে সুযোগ-সুবিধা দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইমরান খানের বিরুদ্ধে দুর্নীতি ও সন্ত্রাসবাদসহ একাধিক মামলা দেয়া হয়েছে। ২০২৩ সালের আগস্ট থেকে তিনি কারাবন্দি রয়েছেন। তাঁর সমর্থক ও পরিবারের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাঁকে এমন দুর্বিষহ পরিস্থিতির মুখে ঠেলে দেয়া হয়েছে।

একাত্তর/এসি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) অভিযোগ করেছে, পরিকল্পিত মহাসমাবেশকে সামনে রেখে শেহবাজ শরিফ সরকার ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের নেতৃত্বাধীন...
পাকিস্তানে বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রস্তাবিত মহাসমাবেশ ও বিক্ষোভ কর্মসূচির ঠিক মুখে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে ইসলামাবাদের হাসপাতাল থেকে আবারও আদিয়ালা জেলে ফিরিয়ে নেয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে মধ্যরাতে হঠাৎ কড়া নিরাপত্তায় হাসপাতালে এনে...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর