মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে এক শিক্ষার্থীর মৃত্যুদণ্ড কার্যকর

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:২২ পিএম

ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার (২০ ডিসেম্বর) সকালে আগিল কেশাভারজ নামের ওই ব্যক্তির সাজা কার্যকর করা হয় বলে নিশ্চিত করেছে ইরানের বিচার বিভাগীয় সংবাদ সংস্থা- মিজান।

চলতি বছরের শুরুতে ইসরাইল-যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের পর কথিত সহযোগীদের বিরুদ্ধে তেহরানের কঠোর অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেয়া হলো।

২৭ বছর বয়সি স্থাপত্যবিদ্যার ছাত্র আগিল কেশাভারজকে চলতি বছরের শুরুর দিকে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর উর্মিয়া থেকে গ্রেপ্তার করা হয়। একটি সেনা সদর দপ্তরের ছবি তোলার সময় সামরিক টহল দলের হাতে তিনি ধরা পড়েন। বিচার বিভাগের প্রতিবেদন অনুযায়ী, কেশাভারজ তেহরান, ইসফাহান, উর্মিয়া এবং শাহরুদ জুড়ে ইসরাইলি গোয়েন্দা সংস্থার হয়ে ২০০টিরও বেশি মিশন পরিচালনা করেছিলেন।

অভিযোগে যা বলা হয়েছে, গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনার ছবি তোলা। নির্দিষ্ট স্থানে ট্রাফিক প্যাটার্ন পর্যবেক্ষণ এবং জনমত জরিপ পরিচালনা। এনক্রিপ্টেড মেসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে মোসাদ এবং সামরিক কর্মকর্তাদের সাথে যোগাযোগ রাখা। প্রতি মিশন শেষে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পারিশ্রমিক গ্রহণ।

চলতি বছরের জুনে ১২ দিনব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকে ইরানে গুপ্তচরবৃত্তির দায়ে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত অক্টোবর মাসে ইরান ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তি বিরোধী আইন আরও কঠোর করেছে।

নতুন আইন অনুযায়ী, এ ধরনের অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ড এবং সম্পদ বাজেয়াপ্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। গত সেপ্টেম্বর মাসেই ইরান অন্তত ১০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে, যাদের মধ্যে একজনকে মোসাদের ‘অন্যতম গুরুত্বপূর্ণ গুপ্তচর’ হিসেবে বর্ণনা করা হয়েছিল।

নরওয়ে ভিত্তিক সংস্থা ‘ইরান হিউম্যান রাইটস’ এ ধরনের সাজার তীব্র প্রতিবাদ জানিয়েছে। তাদের দাবি, ইরানে অনেক ক্ষেত্রে সন্দেহভাজনদের ওপর নির্যাতন চালিয়ে মিথ্যা স্বীকারোক্তি আদায় করা হয়। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই এসব মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে বলে সংস্থাটি অভিযোগ করেছে।

চলতি বছরের জুনে ইসরাইলি হামলায় ইরানের শীর্ষ জেনারেল, পরমাণু বিজ্ঞানী এবং অন্তত ১১শ বেসামরিক মানুষ নিহত হয়। ওই সংঘাতে যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের পরমাণু স্থাপনাগুলোতেও হামলা চালানো হয়। ইরানও এর জবাবে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এই যুদ্ধের পর থেকেই অভ্যন্তরীণ অস্থিরতা দমন এবং বৈদেশিক চক্রান্ত রুখতে মৃত্যুদণ্ডের ব্যবহার বহুগুণ বাড়িয়ে দিয়েছে ইরান সরকার।

এআরএস
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর