ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্কের বিলে সায় দিলেন ট্রাম্প

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০৩:৪৯ পিএম

আবারও শুল্ক যুদ্ধে নামলেন আমেরিকার নেতা ডোনাল্ড ট্রাম্প। এবার মার্কিন প্রেসিডেন্ট দ্বিপক্ষীয় ‘রুশ নিষেধাজ্ঞা বিলে’ সায় দিয়েছেন। রিপাবলিকান সিনেটর এবং প্রভাবশালী প্রতিরক্ষা বিশেষজ্ঞ লিন্ডসে গ্রাহাম জানিয়েছেন, এই বিলটি রাশিয়া থেকে তেল কেনার অপরাধে ভারত, চীন ও ব্রাজিলের মতো মস্কোর বাণিজ্যিক অংশীদার দেশগুলোকে শাস্তির আওতায় আনতে ব্যবহৃত হতে পারে।

যদি এই নিষেধাজ্ঞা বিলটি পাস হয়, তবে মার্কিন প্রেসিডেন্ট সেসব দেশের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পাবেন, যারা জেনেশুনে রুশ তেল বা ইউরেনিয়াম ক্রয় করে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধ যন্ত্রকে খোরাকি জোগাচ্ছে।

এই কঠোর নিষেধাজ্ঞা প্যাকেজের মূল লক্ষ্য হলো মস্কোকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেয়া, কারণ ট্রাম্প প্রশাসন ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি সমঝোতার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে।

সিনেটর গ্রাহাম জানান, গত বুধবার হোয়াইট হাউসে তিনি ট্রাম্পের সাথে দেখা করেন এবং প্রেসিডেন্ট মাসের পর মাস ধরে প্রক্রিয়াধীন থাকা এই বিলটির প্রতি তার সমর্থন জানান। মার্কিন সংবাদ সংস্থা এপির সঙ্গে আলাপের সময় হোয়াইট হাউসের একজন কর্মকর্তাও এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

এক বিবৃতিতে গ্রাহাম বলেন, এটি খুব সঠিক সময়ে নেওয়া একটি পদক্ষেপ। ইউক্রেন যখন শান্তির জন্য ছাড় দিচ্ছে, তখন পুতিন শুধু ফাঁকা বুলি আওড়াচ্ছেন এবং নিরপরাধ মানুষকে হত্যা করে চলেছেন।

গ্রাহাম আরও জানান, আগামী সপ্তাহের মধ্যেই বিলটি নিয়ে ভোটাভুটি হতে পারে, যদিও এটি কতটা নিশ্চিত তা এখনও স্পষ্ট নয়। সিনেট আগামী সপ্তাহে একটি সংক্ষিপ্ত সরকারি অর্থায়ন প্যাকেজ হাতে নিতে পারে যা বর্তমানে হাউসে বিবেচনাধীন রয়েছে। এরপরের সপ্তাহে ‘মার্টিন লুথার কিং জুনিয়র দিবস’ উপলক্ষে সিনেটের অধিবেশন বন্ধ থাকবে।

রুশ নিষেধাজ্ঞা বিলে কি আছে?

প্রধানত লিন্ডসে গ্রাহাম এবং ডেমোক্র্যাটিক সিনেটর রিচার্ড ব্লুমেনথাল কর্তৃক খসড়া করা এই বিলটি মার্কিন প্রশাসনকে রাশিয়া থেকে তেল, গ্যাস, ইউরেনিয়াম এবং অন্যান্য পণ্য আমদানিকারক দেশগুলোর ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক ও গৌণ নিষেধাজ্ঞা আরোপের অনুমতি দেয়। এর লক্ষ্য হলো রাশিয়ার সামরিক কর্মকাণ্ডের অর্থের উৎস বন্ধ করা।

হোয়াইট হাউস এরআগে নিষেধাজ্ঞা প্যাকেজে ট্রাম্পের জন্য কিছু পরিবর্তন ও নমনীয়তার দাবি জানিয়েছিল, তবে শেষ পর্যন্ত কোনো পরিবর্তন আনা হয়েছে কি না তা স্পষ্ট নয়। সিনেটে ডজনখানেক সহ-সমর্থক ছাড়াও প্রতিনিধি পরিষদে রিপাবলিকান প্রতিনিধি ব্রায়ান ফিটজপ্যাট্রিকের খসড়া করা একটি অনুরূপ বিল রয়েছে।

প্রায় চার বছর ধরে চলতে থাকা ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রশাসন বর্তমানে একটি শান্তি চুক্তি চূড়ান্ত করার চেষ্টা করছে। এতে মার্কিন প্রেসিডেন্টের প্রধান আলোচক হিসেবে কাজ করছেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।

এআরএস
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
নোবেল শান্তিপুরস্কারে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর সাবেক বিচারক নাভি পিল্লাইয়ের ভূষিত হওয়ার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে নেদারল্যান্ডসের দ্য হেগভিত্তিক এই আন্তর্জাতিক আদালতের ওপর সরাসরি কঠোর...
ইরানি রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ডেপুটি কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি দাবি করেছেন, ইরানের সশস্ত্র বাহিনীর ক্ষমতা ও প্রভাবের মুখে টিকতে না পেরে যুক্তরাষ্ট্র তাদের বাহিনীকে সীমান্ত...
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ, বুদ্ধিজীবী এবং গণমাধ্যমের উদ্দেশ্যে একটি দীর্ঘ ও বিস্ফোরক খোলা চিঠি প্রকাশ করেছে। মঙ্গলবার প্রকাশিত এই চিঠিতে আইআরজিসি...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর