অস্ট্রেলিয়ার দক্ষিণে তীব্র তাপপ্রবাহ, বিভিন্ন রাজ্যে দাবানল

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০৩:০৪ পিএম

অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় বিভিন্ন অঙ্গরাজ্যে দাবানল, বিদ্যুৎ বিভ্রাট এবং স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। গরমের তীব্রতা থেকে বাঁচতে স্থানীয়দের অনেকেই দিন কাটাচ্ছেন সমুদ্র তীরে এবং সুইমিং পুলগুলোতে।

ভয়াবহ তাপপ্রভাবে বিপর্যস্ত অস্ট্রেলিয়ার জনজীবন। অস্বাভাবিক তাপমাত্রার কারণে জারি করা হয়েছে স্বাস্থ্য সতর্কতা। বিভিন্ন জায়গায় দাবানল ও বিদ্যুৎ বিভ্রাট নিয়েও সতর্ক করেছে কর্তৃপক্ষ। দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গার তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ায় গরমে হাসফাস করছেন স্থানীয় বাসিন্দারা।

অসহনীয় গরম থেকে বাঁচতে সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে বেড়েছে সাধারণ মানুষের আনাগোনা। সুইমিং পুলেও সময় কাটাচ্ছেন অনেকেই। তারা বলছেন, এই গরম সহ্য করার মতো না। মানুষ হাসফাস করছে। তাই পুলে এসে নিজেদের ঠাণ্ডা করছি।

দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে; রাজধানী মেলবোর্নে তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ ডিগ্রি। কর্তৃপক্ষ এসব রাজ্যের বাসিন্দাদের ঘরে থাকার এবং পর্যাপ্ত পানি পান করার আহ্বান জানিয়েছে। রাজ্যজুড়ে বিভিন্ন এলাকায় দমকল বাহিনী অগ্নিকাণ্ডের সঙ্গে লড়াই করছে।

অন্যদিকে দক্ষিণ অস্ট্রেলিয়ার রাজধানী অ্যাডিলেডে তাপমাত্রা ৪৩ ডিগ্রি ছাড়িয়ে গেলে দুই হাজারের বেশি ঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এসব অঞ্চলের বাসিন্দাদের আশ্রয়ের জন্য জনসমাগমস্থলগুলোর খোলা থাকার সময়ও বাড়ানো হয়েছে।

এদিকে, নিউ সাউথ ওয়েলসের রাজধানী সিডনিতে তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি এবং পার্থ শহরে ৩২ ডিগ্রি সেলসিয়াস। অতিরিক্ত গরমের কারণে মনাটো সাফারি পার্ক সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, গত ছয় বছরের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ তাপপ্রবাহ। ২০১৯-২০ সালে, ভয়ংকর ‘ব্ল্যাক সামার’ দাবানলে ৩৩ জন নিহত হয়েছিলেন এবং দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ অঞ্চল ধ্বংস হয়ে যায়। এবারের আবহাওয়া সেই ব্ল্যাক সামারের স্মৃতিকেই ফিরিয়ে আনছে যেন।

আবহাওয়া দপ্তর নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া, দক্ষিণ অস্ট্রেলিয়া ও তাসমানিয়ার জন্য তীব্র তাপপ্রবাহ সতর্কতা জারি করেছে। পাশাপাশি ভিক্টোরিয়া ও দক্ষিণ অস্ট্রেলিয়ায় দাবানলের সতর্কতাও দেয়া হয়েছে।

এআরএস
আকাশে মাঝপথে ছারপোকার কামড়ে অতিষ্ঠ যাত্রীরা, আর সেই ছারপোকা তাড়াতেই শেষ পর্যন্ত বাতিল করতে হলো আস্ত একটি ফ্লাইট! অস্ট্রেলিয়ার নামীদামি বিমান সংস্থা কোয়ান্টাস এয়ারওয়েজের রোম থেকে পার্থগামী একটি...
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নিয়ে বৈশ্বিক উন্মাদনার মাঝেই এবার নেমে এলো এক অভূতপূর্ব ও ভয়াবহ আতঙ্ক! প্রযুক্তি ইতিহাসের প্রথম নজিরবিহীন ঘটনায় ওপেনএআই-এর একটি অবাধ্য এআই এজেন্ট মানুষের কোনো...
অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান অভিবাসন এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্কের মুখে বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নিয়মে কঠোর পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। নতুন নিয়ম...
ইন্দোনেশিয়ার বোর্নিও ও সুমাত্রা দ্বীপে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের বিষাক্ত ধোঁয়া সীমান্ত পেরিয়ে গ্রাস করেছে প্রতিবেশী মালয়েশিয়াকে। ঘন ও চোখঝাঁজানো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে মালয়েশিয়ার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর