মিনিয়াপোলিস থেকে বিতর্কিত কমান্ডারকে প্রত্যাহার, তদন্তে সায়

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০৬:২০ পিএম

মিনিয়াপোলিসে গেলো শনিবারে ফেডারেল অফিসারদের গুলিতে দ্বিতীয় এক মার্কিন নাগরিক নিহত হওয়ার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। চরম উত্তেজনার মুখে হোয়াইট হাউসের সুরে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। বিতর্কিত বর্ডার পেট্রোল কমান্ডার গ্রেগরি বোভিনোকে শহরটি থেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। তার জায়গায় দায়িত্ব নিচ্ছেন অভিজ্ঞ ‘বর্ডার জার’ টম হোমান। 

ফেডারেল এজেন্টদের গুলিতে ৩৭ বছর বয়সী নার্স অ্যালেক্স প্রেত্তি নিহত হওয়ার পর মিনিয়াপোলিস এখন এক রণক্ষেত্রে পরিণত হয়েছে। গত ৭ জানুয়ারি রেনি নিকোল গুড নামে এক নাগরিক নিহত হওয়ার পর এটি ছিল দ্বিতীয় ঘটনা। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং অভিবাসন অভিযানের নামে ‘অরাজকতা’ বন্ধের দাবিতে সাধারণ মানুষ ও স্থানীয় প্রশাসন এখন একাট্টা।

শনিবার ফেডারেল এজেন্টদের একটি অভিযানের ভিডিও করার সময় অ্যালেক্স প্রেত্তিকে গুলি করা হয়। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি দাবি করেছে, প্রেত্তির হাতে আগ্নেয়াস্ত্র ছিল এবং তিনি এজেন্টদের ওপর হামলা করতে চেয়েছিলেন। 

এমনকি কমান্ডার বোভিনো দাবি করেন, প্রেত্তি এজেন্টদের ‘গণহত্যা’ করার পরিকল্পনা করেছিলেন। তবে প্রত্যক্ষদর্শী, স্থানীয় কর্মকর্তা এবং প্রেত্তির পরিবার এই দাবিকে ‘জঘন্য মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন। তাদের মতে, প্রেত্তির হাতে কোনো অস্ত্র নয়, বরং কেবল একটি ফোন ছিল যা দিয়ে তিনি ভিডিও করছিলেন।

কমান্ডার গ্রেগরি বোভিনো এই অভিযানের মূল চরিত্র ছিলেন। তিনি সোশ্যাল মিডিয়ায় নিয়মিত রেইড বা অভিযানের ভিডিও পোস্ট করে প্রচার চালাতেন। তার উস্কানিমূলক মন্তব্যে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠলে প্রেসিডেন্ট ট্রাম্প তাকে সরিয়ে টম হোমানকে পাঠানোর সিদ্ধান্ত নেন। 

হোমান সরাসরি প্রেসিডেন্টের কাছে রিপোর্ট করবেন। ওবামা আমলেও অভিবাসন বিভাগে কাজ করার অভিজ্ঞতা থাকায় হোমানকে পাঠানোর এই সিদ্ধান্তকে রাজনৈতিকভাবে ‘কৌশলী’ মনে করা হচ্ছে।

সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ এবং মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রেইর সঙ্গে ফোনালাপ করেন। এতদিন এই দুই ডেমোক্র্যাট নেতাকে তীব্র সমালোচনা করলেও, এই প্রথম উভয় পক্ষ আলোচনার সুরে কথা বলেছেন। 

গভর্নর ওয়ালজ জানান, প্রেসিডেন্ট মিনেসোটায় ফেডারেল এজেন্টের সংখ্যা কমানোর আশ্বাস দিয়েছেন। প্রেত্তির মৃত্যুর ঘটনায় স্থানীয় ব্যুরো অফ ক্রিমিনাল অ্যাপ্রিহেনশন যাতে স্বাধীন তদন্ত করতে পারে, সে বিষয়ে ট্রাম্প সম্মতি দিয়েছেন।

মিনিয়াপোলিসে বর্তমানে তিন হাজার ফেডারেল এজেন্ট অবস্থান করছেন। স্থানীয় বাসিন্দা জর্জ কর্ডেরো বলেন, মানুষ ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে। চারদিকে এক অজানা আতঙ্ক। সোমবার রাতেও শত শত মানুষ বোভিনোর হোটেলের সামনে বিক্ষোভ করেছে এবং অবিলম্বে সব এজেন্টের প্রত্যাহার দাবি করেছে।

অ্যালেক্স প্রেত্তির বোন মিকাইলা প্রেত্তি ক্ষোভের সাথে প্রশ্ন তুলেছেন, এইসব কবে শেষ হবে? আর কত নিরীহ প্রাণ গেলে প্রশাসনের ঘুম ভাঙবে? যদিও হোয়াইট হাউস দাবি করছে, তারা মিনিয়াপোলিসে ‘প্রতিরোধ ও বিশৃঙ্খলা’ বন্ধ করতে চায়, তবে মাঠ পর্যায়ের অভিবাসন রেইডগুলো এখনও অব্যাহত রয়েছে। এখন দেখার বিষয়, টম হোমানের নেতৃত্বে পরিস্থিতি শান্ত হয় না কি আরও রক্তক্ষয়ী রূপ নেয়।

এআরএস
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর