ইরানের ইউরেনিয়াম সংরক্ষণে আগ্রহ দেখাল রাশিয়াও 

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৫ পিএম

ওয়াশিংটনের সঙ্গে তেহরানের উত্তেজনা প্রশমনে এবার হাজির হয়েছে রাশিয়া। সোমবার ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাশিয়া এখনও ইরানের চারপাশের উত্তেজনা প্রশমিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সে সঙ্গে তারা দীর্ঘ সময় আগেই ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম প্রক্রিয়াজাতকরণ বা সংরক্ষণের প্রস্তাব দিয়ে রেখেছে। এনিয়ে তেহরান ও ওয়াশিংটন কোনো ধরনের প্রতিক্রিয়া এখনও দেয়নি। খবর রয়টার্স। 

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম গ্রহণের সম্ভাবনা নিয়ে রাশিয়া ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে কি না-সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এই বিষয়টি দীর্ঘকাল ধরেই আলোচনার এজেন্ডায় রয়েছে।

পেসকভ আরও বলেন, রাশিয়া বেশ অনেকদিন ধরেই একটি সম্ভাব্য বিকল্প হিসেবে তাদের পরিষেবা দেয়ার প্রস্তাব দিয়ে আসছে, যা বেশ কয়েকটি দেশের জন্য কিছু অস্বস্তিকর বিষয় বা উত্তেজনার কারণ দূর করতে সহায়ক হতে পারে।

তিনি আরও যোগ করেন, বর্তমানে রাশিয়া তার প্রচেষ্টা অব্যাহত রেখেছে এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে। সেই সঙ্গে ইরানের চারপাশের উত্তেজনা নিরসনে নিজের সাধ্যমতো সব ধরনের সহায়তা করতে রাশিয়া তার প্রস্তুতি বজায় রেখেছে।

রাশিয়ার মতো তুরস্কও একই ধরনের প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে। আঙ্কারার একটি উচ্চপদস্থ সূত্র জানিয়েছে, ইরানের সমৃদ্ধ ইউরোনিয়ামের রক্ষক হতে তারা প্রস্তাব। আঙ্কারায় বসতে যাওয়া মার্কিন ও ইরানি কর্মকর্তাদের বৈঠক প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে দেয়া হতে পারে। 

এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর